চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেঁচেই গেলে নুসরাত!

মনদীপ ঘরাই মনদীপ ঘরাই
৯:৫১ পূর্বাহ্ণ ১১, এপ্রিল ২০১৯
মতামত
A A

অজানা তারিখের চিঠিতে লিখেছিলে, ‘আমি মরবো না, আমি বাঁচবো।’ ঠিক তাই বেঁচেই গেছ তুমি। কোটি লাশের ভিড়ে তুমিই এখন জীবিত। আর আমরা? বাসি মাছের ঝোলের মধ্যে শক্ত আলু হয়ে বেঁচে আছি। যাকে মুখে তুলতে রুচি হবে না কারও, আবার ডাস্টবিনেও ছুঁড়ে ফেলা হয়ে উঠবে না দরদে।

তোমার মৃত্যু কাঁদায় নি। যারা বলছে কেঁদেছে, ওটা কাব্যিক। মন খারাপ হয়েছে সবার, সন্দেহ নেই। তবে, কেঁদেছে শুধুই কাছের মানুষেরা। তারা কেঁদেই যাবে আজীবন। আমাদের আক্ষেপ আর মন খারাপের এক ছটাকের বেশি তোমাকে দেয়া যাবে না। জমিয়ে রাখতে হবে ভবিষ্যতের এমন মৃত্যুর জন্য; যতদিন নিরাপদ না হবে আমার মা-স্ত্রী-বোন কিংবা অচেনা কোনো নারী।

নিরাপদ সড়কের জন্য পথে নামলো কতজন! উল্টোপথে হেঁটে সেই সমাজের চারপাশের মানুষেরা গড়ে তুলছে ‘নিরাপদ নরক’।

Banglabid

সবাই ভেবে নেয়, ‘যার সাথে হচ্ছে হোক গিয়ে, আমার সাথে হবে না অন্তত।’ সেই বিশ্বাসের সড়কে হেঁটে দেখা মেলে নরকের। চোখ মেলে তাকানো জগতেই। মানুষ শব্দটা এখন জাফরানের মতো দামি ও দুর্লভ। এক কেজি জাফরান কিনতে হলে যেমন ফতুর হতে হবে, তেমনি ফাস্টফুডের দোকানে গড়া শত কেজির দেহ থেকে এক কেজি মানুষ পেতে খুঁজতে হবে লাখো জীব।

নারীবাদী, পুরুষবাদী,পুঁজিবাদী, বাদী, বিবাদী। সবার একটা করে স্ট্যাটাস প্রসব হবে। এই দেখো না, আমিও লিখতে বসলাম। আসলে আমরা সবাই পরিণত হচ্ছি অমানুষ ধর্ষকগুলোর দাস ও দাসী-বাঁদীতে। কিভাবে? ওই যে বললাম, ভেবে নিচ্ছি, ‘আমার কারও সাথে হবে না!’

যেদিন তোমার অপরাধীর শাস্তি হবে, সেদিন আনন্দ মিছিলে তুমি থাকবে তো? কতই না ভালো হতো, যদি অপরাধীর শাস্তি হলে তোমাকে ফিরে পেত তোমার পরিবারের মানুষগুলো!

Reneta

ফায়ার ফাইটার সোহেল রানাকে ‘অগ্নিসেনা’ উপাধি দেয়া হলো। তুমিও কি ‘অগ্নি যোদ্ধা’ না? দুজনের আগুন প্রয়াণটা দুরকম কষ্ট দেয়। প্রতিকার সবকিছু কেড়ে নেয়ার পর সান্ত্বনা পুরস্কার। দরকার প্রতিরোধ। ধর্ষককে হত্যা করা হারকিউলিসের চেয়ে অনেক বেশি প্রয়োজন ধর্ষণ ঠেকানো সুপারহিরো।

‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ টি শার্টের আলোচনাটা কিন্তু সমান্তরাল সময়েই চলছে। বহু আঙ্গিকে বহুপক্ষ নিয়েছে সবাই। আমরা মিলেমিশে মানুষ হতে পারলাম কই? অবলা কাক পর্যন্ত কাকের মাংস খায় না। আর আমরা? নিজেরাই নিজেদের লজ্জা দিচ্ছি নানান অপকর্মে। তাই শুনতে অশ্রাব্য হলেও বলি আবারও,
‘বেঁচেই গেলে নুসরাত!
আমরা প্রতিদিন ফিনিক্স পাখির মতো
মরে আবার বেঁচে উঠি:
নখ, দাঁত, শিরদাঁড়া আর মগজ ছাড়া।
যাদের…
আসল পুরুষের মেডেল ঝোলে গলায়’

বিদায়…

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুসরাতসোহেল রানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খরায় ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, স্যাটেলাইট ছবিতে ভয়াবহ চিত্র

আগস্ট ১৬, ২০২৬
ছবি: বিবিসি।

পুরনো বইয়ের বিক্রি তুঙ্গে, এর কারণ কি এআই?

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT