চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বীর মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
খালেদ মোশাররফ-উত্তাল মার্চ

মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরের কমান্ডার এবং ‘কে’ ফোর্সের অধিনায়ক ছিলেন খালেদ মোশাররফ। ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী জেলায় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন তিনি। সরাসরি যুদ্ধে শত্রুপক্ষের গুলিতে গুরুতর আহত হন খালেদ।

মুক্তিযুদ্ধের সময় দক্ষতার সঙ্গে যুদ্ধ পরিচালনা করতে যে তিনটি ফোর্স গঠন করা হয়েছিল, এর একটির অধিনায়ক ছিলেন খালেদ মোশাররফ। তার নামের আদ্যক্ষর দিয়েই নাম হয় কে ফোর্স।

স্বাধীনতা ঘোষণার কয়েকদিন আগে কুমিল্লা ক্যান্টনমেন্টে চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সিনিয়র মেজর থাকা অবস্থায় তাকে শমসেরনগরে বদলি করা হয়। যুদ্ধ শুরু হলে বাঙালি সৈনিকরা যাতে সংগঠিতভাবে পাল্টা আক্রমণ করতে না পারে, সে পরিকল্পনা থেকেই তাকে সরিয়ে দেয় পাকিস্তানিরা।

Banglabid

তবে খালেদ মোশাররফকে দমিয়ে রাখা যায়নি। ২৫ মার্চের গণহত্যার প্রতিবাদে পরদিন ব্রাহ্মণবাড়িয়া এসে মেজর শাফায়াত জামিলসহ বিদ্রোহী সৈন্যদের সাথে যোগ দেন তিনি। চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্ব গ্রহণ করেন খালেদ।

এপ্রিলে মুজিবনগর সরকার গঠিত হলে খালেদ মোশাররফ ২ নম্বর সেক্টরের কমান্ডার হন বলে জানান জামিল ডি আহসান বীরপ্রতিক ও সুলতান মাহমুদ বীরউত্তম। তারা বলেন, নেতৃত্বের পাশাপাশি সরাসরি যুদ্ধের বিরল গুণ ছিল খালেদ মোশাররফের।

আরেক মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফের ভাষায়, রাজধানী ঢাকা ও আশেপাশের মুক্তিবাহিনী ও যোদ্ধাদের পরামর্শ দেয়ার পাশাপাশি সবসময় মানসিকভাবে চাঙা রাখতেন খালেদ মোশাররফ।

Reneta

মুক্তিযুদ্ধে বীরোচিত অবদানের জন্য বাংলাদেশ সরকার খালেদ মোশাররফকে বীরউত্তম খেতাবে ভূষিত করে। পঁচাত্তরের নভেম্বরে বঙ্গবন্ধুর খুনিদের হটিয়ে দিয়ে খালেদ মোশাররফ গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠার চেষ্টা করলেও ৭ নভেম্বর এক অভ্যুত্থানে নিহত হন তিনি।

বিস্তারিত দেখুন পরাগ আজিমের ভিডিও প্রতিবেদনে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭ নভেম্বর খালেদ মোশাররফউত্তাল মার্চখালেদ মোশাররফমুক্তিযুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্যানসার আক্রান্ত খুদে ভক্তের ইচ্ছা পূরণ করলেন মহেশ

পরবর্তী

নরওয়ের স্কুলে ছুরি নিয়ে হামলা

পরবর্তী

নরওয়ের স্কুলে ছুরি নিয়ে হামলা

জামিন পেলেন বাফুফের কিরণ

সর্বশেষ

তিন বছর পর মাঠে গড়াচ্ছে ‘প্রথম বিভাগ হকি’, থাকছে না বিদেশি খেলোয়াড়

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT