চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রপ্তানির পরিকল্পনায় উন্নতজাতের তেলাপিয়া বাজারজাত শুরু

শাকের আদনানশাকের আদনান
৪:২০ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৭
কৃষি
A A

সুপার ইনটেনসিভ রিসাইকুলেটেড অ্যাকুয়া কালচার সিস্টেমে মাছ চাষ করছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। তারই অংশ হিসেবে তেলাপিয়া মাছ বাজারজাত শুরু হয়েছে। প্রকল্প পরিচালক বলছেন, দেশে এ পদ্ধতির মাছ চাষ জনপ্রিয় করে বিদেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে।

গেল বছরের ১৫ অক্টোবর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে সরকারি অর্থায়নে আধুনিক পদ্ধতিতে তেলাপিয়া, মাগুর ও পাবদা মাছ চাষ শুরু হয়। সেন্টার ফর টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড ইনোভেশন প্রকল্পের আওতায় ময়মনসিংহ থেকে মাছের পোনা এনে এখানে চাষ করা হয়। ইউরোপের প্রযুক্তি ব্যবহার করে ৪ গ্রামের একটি তেলাপিয়া দু’শ’ ৭০ গ্রাম হতে ৩ মাস ১০ দিন সময় লাগছে।

প্রতি কেজি তেলাপিয়া বিক্রি হচ্ছে ৯০ টাকায়। শুক্রবার পরীক্ষামূলকভাবে একটি সুপারশপে মাছ বাজারজাত করা হয়। এক হাজার লিটার পানিতে প্রায় একশ’ কেজি মাছ চাষ করা সম্ভব।

প্রোটিনসমৃদ্ধ এ মাছে কোনো ক্যামিকেল ও হরমোন ব্যবহার করা হয় না। দুই থেকে আড়াই মাস পর মাগুর ও পাবদা মাছও বাজারজাত করা যাবে।

সিটিটিআই’র প্রকল্প পরিচালক মো: রেজাউল করিম বলেন, প্রথম পর্যায়ে তেলাপিয়া বিক্রি শুরু করেছি। কারণ তেলাপিয়া মাছ খুব সুস্বাদু, তাই সুপারশপে মাছগুলোর বিক্রি শুরু হয়েছে। স্বপ্ন সুপার শপ এরইমধ্যে শুরু করেছে কিছুদিনের মধ্যে মীনাবাজার শুরু করবে।

খরচ কমিয়ে আনতে ওই প্রযুক্তি বাংলাদেশেই তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তেলাপিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ১০, ২০২৬

হরমুজে মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের পর ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

জুন ১০, ২০২৬

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT