চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুল বাণিজ্যে বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ‘রয়্যাল ভান জানটেন’

শাইখ সিরাজশাইখ সিরাজ
১২:৪৬ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৮
কৃষি
A A
ফুল

নেদারল্যান্ডের অনেক কৃষক পরিবারের রয়েছে কয়েকশ বছরের ফুল চাষ আর বাণিজ্যের ঐতিহ্য। তারাই বিশ্বব্যাপী ফুলের বাণিজ্য সম্প্রসারণ ও নিয়ন্ত্রণ করছে। এমনই একটি কোম্পানি রয়্যাল ভান জানটেন।

পৃথিবীতে প্রথম কাট ফ্লাওয়ারের চাষ শুরু হয় ষোল শতকে। গ্রিন হাউজে ওই চাষ শুরু করে ওলন্দাজ জাতিগোষ্ঠি। এই ডাচ্ জাতি আজো ধরে রেখেছে ফুল বাণিজ্যের নেতৃত্বের জায়গাটি। যে প্রতিষ্ঠানগুলো ফুলের জাত উন্নয়ন থেকে চাষ ও বাজারজাতকরণে শীর্ষে রয়েছে তাদেরই একটি এই রয়্যাল ভান জানটেন। যাদের ফুল চাষ এলাকা দেশের মাটি পেরিয়ে পৌঁছেছে সাউথ আফ্রিকা, উগান্ডা ও নিউজিল্যান্ডে। এই স্বপ্নের শুরুটা দেড়শ বছরেরও বেশি সময় আগে।

তাদের পথ চলা শুরু হয় ১৮৬২ সালে। এখন বিশ্বব্যাপী প্ল্যান্ট এবং ফুলের আন্তর্জাতিক নার্সারি হিসেবে তারা প্রসিদ্ধ। প্রগতিশীল এবং নতুন নতুন ধারণা নিয়ে কাজ করছে এ প্রতিষ্ঠানটি। নতুন ধরণের ফুলের জাত উন্নয়ন করছে তারা। একই সঙ্গে যেসব জাত আছে সেগুলো নিয়েও চলছে নানামুখি গবেষণা। তাদের ব্রিডিং প্রোগ্রাম বেশ শক্তিশালী এবং উন্নত।

রয়্যাল ভান জানটেন এর ফোকাস হলো বিশ্ব মার্কেট। সারা বিশ্বে ছড়িয়ে আছে তাদের বাজার। মূলত টিউলিপ-এর ফ্লাওয়ার বাল্ব রপ্তানি, তাদের মূল বাণিজ্য। তারা পৃথিবীর দেশে দেশে ফুল চাষও করে থাকে। তাদের বড় আবাদি এলাকা রয়েছে সাউথ আফ্রিকা এবং উগান্ডায়। ওইসব অঞ্চলে শ্রমিক খরচ কম হওয়ায়, সামগ্রিক উৎপাদন খরচের কথা চিন্তা করেই ওই দিকে তাদের কার্যক্রম সম্প্রসারিত করেছে।

এই প্রতিষ্ঠান বছরে লিলি বাল্ব উৎপাদন করছে ১১০ মিলিয়ন বা ১১ কোটি, টিউলিপ বাল্ব উৎপাদন করছে ৫০ মিলিয়ন বা ৫ কোটি, এছাড়া লিলিয়াম ও অন্যান্য ফুলের বাল্ব করছে ২০ মিলিয়ন বা ২ কোটি। এগুলো বিশ্ববাজারে পাঠানোর পাশাপাশি এখানে চলছে নানামুখি গবেষণা।

গ্রীষ্মে অর্থাৎ এপ্রিল মে জুনের দিকে তারা টিউলিপ ফুলের ৫ কোটি বাল্ব বিক্রি করে থাকে রয়্যাল ভান জানটেন।

Reneta

বাংলাদেশের ফুলচাষ অগ্রগতি সম্পর্কে যথেষ্টই খোঁজ রাখছে এই প্রতিষ্ঠান। আগামীতে এদেশের সঙ্গেও তারা গড়ে তুলতে পারে চাষ ও বাণিজ্যিক যোগাযোগ।

বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফুলশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

জুন ১৭, ২০২৬
বজ্রপাত: ছবি প্রতীকী

ফেনীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT