চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজুড়ে নারী অধিকার হুমকির মুখে: জাতিসংঘ মহাসচিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৭
নারী
A A

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সোমবার সতর্ক করে বলেছেন, নারীরা বিশ্বজুড়েই তাদের নিরাপত্তা ও মর্যাদার ওপর নিত্যনতুন আক্রমণের শিকার হচ্ছে। বিশেষ করে একদিকে মৌলবাদীদের নারীকে দমিয়ে রাখা এবং অন্যদিকে সরকারগুলোর নারীর স্বাধীনতা কমিয়ে আনা ও পারিবারিক নির্যাতন বিষয়ক আইনের পরিসর ছোট করে আনার বিষয়গুলোকে চিহ্নিত করেন তিনি।

‘কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে গুতেরেস এসব কথা বলেন বলে জানিয়েছে টাইম ম্যাগাজিন।

তিনি বলেন, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়ন তাদের মাঝে লুকিয়ে থাকা ব্যাপক সম্ভাবনাকে বের করে আনবে। একই সঙ্গে তা উগ্র মৌলবাদ, মানবাধিকার লঙ্ঘন, জেনোফোবিয়া (কোনো দেশ বা জাতি সম্পর্কে ভীতি) এবং অন্যান্য হুমকি থেকে উদ্ভূত চ্যালেঞ্জগুলোও দূর করবে।

গুতেরেস কোনো নির্দিষ্ট দেশ বা গোষ্ঠীর নাম উল্লেখ না করলেও তার বক্তব্যে স্পষ্টই বোঝা গেছে

জাতিসংঘ প্রধান বলেন, পুরুষেরা এখনো পৃথিবীর প্রত্যেকটি দেশে আধিপত্য বিস্তার করে আছে এবং উগ্র পুরুষবাদ নারীকে এগিয়ে যেতে দিচ্ছে না।

Reneta

‘আমাদের বিশ্বের আরও বেশি নারী নেতৃত্ব দরকার,’ বলেন গুতেরেস, ‘এবং দরকার আরও বেশি পুরুষ যারা জেন্ডার সমতার পক্ষে দাঁড়াবেন।’

জাতিসংঘের নারী অধিকার বিষয়ক সংস্থা ইউএন উইমেন-এর নির্বাহী পরিচালক ফুমজিলে মালাম্বো-নাগচুকা কমিশনকে বলেন, দেড়শ’র বেশি দেশে প্রচলিত বৈষম্যমূলক আইন পরিবর্তন করা হলে তা ত্রিশ লাখেরও বেশি নারীর জীবন বদলে দিতে পারে। সার্বিকভাবে নারী সমতা বৃদ্ধির ফলে বৈশ্বিক জিডিপি ২০২৫ সালের মধ্যে ২৮ ট্রিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বাড়তে পারে বলেও জানান তিনি।

কিন্তু গুতেরেসের সতর্কবাণী তিনিও তুলে ধরেন এবং নারী অধিকারের প্রতি হুমকিগুলো দূর করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরে জঙ্গি সংগঠন আইএসের কথাই বলেছেন, যারা নারী ও কন্যাশিশুদের যৌনদাসী হিসেবে বিক্রি করে। এছাড়াও তিনি পরোক্ষভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সরকারের দিকেও আঙ্গুল তুলেছেন বলে মনে করছে টাইম। গর্ভপাত সেবা এবং এ সম্পর্কে তথ্য দেয় এমন আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি রাষ্ট্রীয় সব ধরণের সহায়তা নিষিদ্ধ করেছে ট্রাম্প সরকার।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬

স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

জুলাই ২৩, ২০২৬

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণপত্র

জুলাই ২৩, ২০২৬

জুলাই মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT