চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

বিশ্বকাপের যে রেকর্ডে ধরাছোঁয়ার বাইরে সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ৩০, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান ক্রিকেট খেলছেন, বাংলাদেশ দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপে আর ৩ উইকেট পেলেই প্রথম বোলার হিসেবে ফিফটি পূর্ণ করবেন সাকিব আল হাসান। সর্বাধিক ৩৬ ম্যাচে ৪৭ উইকেট নেয়া বাঁহাতি স্পিনার ছোট ফরম্যাটের বিশ্বকাপেরই সর্বোচ্চ উইকেট শিকারি।

সাকিব নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যে ধরাছোঁয়ার বাইরে বলতে হবে। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি শ্রীলঙ্কার লেগ স্পিনার ভানিডু হাসারাঙ্গা। মাত্র ১৬ ম্যাচে তার শিকার ৩১ উইকেট।

টি-টুয়েন্টি বিশ্বকাপে পঞ্চাশ উইকেট শিকারের কাছে গিয়েও নাগাল পাননি অনেক কিংবদন্তি ক্রিকেটার। বয়সের ভারে ক্যারিয়ার শেষ করতে হয়েছে রেকর্ড ছোঁয়ার আগে।

Banglabid

পাকিস্তানের স্পিনার শহিদ আফ্রিদি ৩৪ ম্যাচে শিকার করে গেছেন ৩৯ উইকেট। লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা ৩১ ম্যাচে নিয়েছেন ৩৮ উইকেট।

সাকিব ২০০৭ সাল থেকে এপর্যন্ত হওয়া সবকটি টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। বিশ্বকাপের সর্বোচ্চ ম্যাচ খেলা ক্রিকেটারও টাইগার অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে এবারের বিশ্বকাপেও সাকিব বাংলাদেশের স্পিন আক্রমণের মূল অস্ত্র। টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরের রাউন্ডে (সুপার এইট) গেলে পাবে আরও তিনটি ম্যাচ।

এবারের বিশ্বকাপে খেললে নতুন আরেকটি কীর্তি গড়বেন সাকিব। ২০০৭ থেকে ২০২৪— সবগুলো টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা দুই ক্রিকেটারের একজন হবেন। আরেকজন ভারতের রোহিত শর্মা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪রেকর্ড. ৫০ উইকেটলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ (সংগৃহীত)।

রাষ্ট্রপতি নির্বাচন: থাকবে তিনটি ব্যালট বাক্স

আগস্ট ১১, ২০২৬

বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে?

আগস্ট ১১, ২০২৬

গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, তদন্তে কলকাতা পুলিশ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদের মৃত্যুদণ্ড

আগস্ট ১১, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

কেঁপে উঠল টেকনাফ সীমান্ত: কী ঘটছে মিয়ানমারে

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT