চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগে ঝালিয়ে নিতে শ্রীলঙ্কায় গেল মেয়েরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ন ০৫, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

দুটি পঞ্চাশ ওভারের, পাঁচটি বিশ ওভারের ম্যাচ খেলতে শ্রীলঙ্কার পথে রওনা হয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের সবশেষ প্রস্তুতিমূলক সফর এটি। ‘এ’ দলের মোড়কে পাঠানো হয়েছে জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়কে।

জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি স্কোয়াডে থাকলেও ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন লেগ স্পিনিং অলরাউন্ডার রাবেয়া খান।

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোনো সিরিজ ছিল না। সর্বশেষ তারা ম্যাচ খেলেছে জুলাইয়ে এশিয়া কাপে। মাঝে আড়াই মাসের বিরতি। সেটি পুষিয়ে নিতে লঙ্কায় পাঠানো হল জাহানারা-নাহিদাদের।

বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। নিজ দেশের কন্ডিশন বিবেচনায় প্রস্তুতি নিতে শুরু করেছিল দল। ভেন্যু পরিবর্তন হওয়ায় এখন তাদের প্রস্তুতি নিতে হবে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনের জন্য।

শ্রীলঙ্কা যাওয়ার আগে টি-টুয়েন্টি ফরম্যাটে জাতীয় ক্রিকেট লিগে অংশ নেয় মেয়েরা। ৮ সেপ্টেম্বর কলম্বোয় ওয়ানডে দিয়ে শুরু লঙ্কানদের বিপক্ষে লড়াই।

ফাহিমা খাতুন, তাজ নিহার, শামীমা সুলতানা ও সোবহানা মোস্তারি ছিলেন না এশিয়া কাপে। তাদের শ্রীলঙ্কা সফরে রাখা হয়েছে। চোটের জন্য দীর্ঘদিন দলের বাইরে ছিলেন ওপেনার শামীমা।

Reneta

বাংলাদেশ ‘এ’ দল: রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নিহার, সাবিকুন নাহার, শামীমা সুলতানা।

Jui  Banner Campaign
ট্যাগ: এ দলের সিরিজবাংলাদেশ-শ্রীলঙ্কাবিশ্বকাপ প্রস্তুতিলিড স্পোর্টসশ্রীলঙ্কা সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিছু রাজনৈতিক দল ‘সন্ত্রাসী কার্যক্রম’ চালাচ্ছে: ইসলামী আন্দোলন

ফেব্রুয়ারি ১১, ২০২৬

তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৫ স্বতন্ত্র

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মানুষকে টাকা দেওয়ার মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত নেতার বহন করা অর্থ ঢাকা থেকেই শনাক্ত হয়েছিল: বিমানবন্দর কর্তৃপক্ষ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথম জয় অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT