ক্রিকেট

বিশ্বকাপের আগে ঝালিয়ে নিতে শ্রীলঙ্কায় গেল মেয়েরা

শ্রীলঙ্কায় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দল শ্রীলঙ্কায় বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে, তারা BCB ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে অবস্থান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দুটি পঞ্চাশ ওভারের, পাঁচটি বিশ ওভারের ম্যাচ খেলতে শ্রীলঙ্কার পথে রওনা হয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের সবশেষ প্রস্তুতিমূলক সফর এটি। ‘এ’ দলের মোড়কে পাঠানো হয়েছে জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়কে।

জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি স্কোয়াডে থাকলেও ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন লেগ স্পিনিং অলরাউন্ডার রাবেয়া খান।

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোনো সিরিজ ছিল না। সর্বশেষ তারা ম্যাচ খেলেছে জুলাইয়ে এশিয়া কাপে। মাঝে আড়াই মাসের বিরতি। সেটি পুষিয়ে নিতে লঙ্কায় পাঠানো হল জাহানারা-নাহিদাদের।

বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। নিজ দেশের কন্ডিশন বিবেচনায় প্রস্তুতি নিতে শুরু করেছিল দল। ভেন্যু পরিবর্তন হওয়ায় এখন তাদের প্রস্তুতি নিতে হবে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনের জন্য।

শ্রীলঙ্কা যাওয়ার আগে টি-টুয়েন্টি ফরম্যাটে জাতীয় ক্রিকেট লিগে অংশ নেয় মেয়েরা। ৮ সেপ্টেম্বর কলম্বোয় ওয়ানডে দিয়ে শুরু লঙ্কানদের বিপক্ষে লড়াই।

ফাহিমা খাতুন, তাজ নিহার, শামীমা সুলতানা ও সোবহানা মোস্তারি ছিলেন না এশিয়া কাপে। তাদের শ্রীলঙ্কা সফরে রাখা হয়েছে। চোটের জন্য দীর্ঘদিন দলের বাইরে ছিলেন ওপেনার শামীমা।

বাংলাদেশ ‘এ’ দল: রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নিহার, সাবিকুন নাহার, শামীমা সুলতানা।

বিষয়:এ দলের সিরিজ বাংলাদেশ-শ্রীলঙ্কা বিশ্বকাপ প্রস্তুতি শ্রীলঙ্কা সফর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…