চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ওঠেনি যে কিংবদন্তিদের হাতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ১২, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

চার বছরে একবারই আসে বিশ্বকাপ। দাবিদার আবার ৩২ দেশ। শুরুর দিকে সংখ্যাটা ছিল আরও কম। অংশ নেয়া দেশগুলোয় থাকে তারকা-মহাতারকার ছড়াছড়ি! এবারই যেমন আর্জেন্টিনার লিওনেল মেসি, ব্রাজিলের নেইমার আর পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর মতো প্রতিটি দেশেরই কেউ না কেউ আছেন।

ফুটবলের সবচেয়ে বড় আক্ষেপের জন্মও দেন এই মহাতারকারা। ১৮ ক্যারট স্বর্ণের ট্রফিটা ছুঁয়ে দেখা হয় না অনেক কিংবদন্তিরই। মেসি ২০১৪ বিশ্বকাপে খুব কাছে গিয়েও শিরোপা উঁচিয়ে ধরার মহাকাব্য লিখতে পারেননি। চারবছর পর দরজায় কড়া নাড়ছে আরেকটি বিশ্বকাপ। হয়ত এটিই তার শেষ সুযোগ!

বয়স ৩৩ পেরিয়েছে রোনালদোর। চূড়ান্ত ফর্মে থাকা সময়ের দুই তারকার জন্যই এ বিশ্বকাপটা ‘হয় এবার, নয়তো কখনোই নয়’ রকমের! ছুঁয়ে দেখতে না পারলে মেসি-রোনালদোও নাম লেখাবেন ‘ট্র্যাজিক হিরো’দের কাতারে। যারা খেলাটার কিংবদন্তি, কিন্তু পুড়েছেন বিশ্বকাপ ছুঁতে না পারার ব্যর্থতায়।

তিন পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্বে থাকছে আরও ৬ কিংবদন্তির কথা-

জিকো
খেলার ধরনে নামই হয়ে গিয়েছিল ‘সাদা পেলে’। খেলাটার ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। ১৯৭০-৮০ দশকে বিশ্ব কাঁপিয়েছেন। তাকেসহ গড়া সক্রেটিসদের ব্রাজিল দল বিশ্বকাপ না জেতা অন্যতম সেরা সেরা হিসেবেই স্বীকৃত।

ইয়োহান ক্রুইফ
টোটাল ফুটবলের জনক বলা হয় এ কিংবদন্তিকে। বিভিন্ন ক্লাবের হয়ে ৩৫০ গোলের সাথে নেদারল্যান্ডসের হয়ে করেছেন আরো ৩৩টি। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার তিনি। তিনবারের ব্যালন ডি’অর জয়ী। মাঠে প্রায় সব পজিশনেই খেলতেন। ১৯৭৮ বিশ্বকাপে রাজনৈতিক কারণে নিজেকে প্রত্যাহার করে নেন। সেবার ফাইনালে স্বাগতিক আর্জেন্টিনার কাছে হারে নেদারল্যান্ডস।

Reneta

রুদ খুলিত
ঝাঁকড়া চুলে ফুটবল ভক্তদের মাতিয়েছেন। দুই বন্ধু মার্কো ফন বাস্তেন ও ফ্রাঙ্ক রাইকার্ডকে নিয়ে বিশ্ব ফুটবল মাতিয়েছেন। তিনবারের ইউরোপ সেরা ও একবার বিশ্বসেরা হয়েছেন। কিন্তু বিশ্বকাপের ট্রফিটাই ছুঁয়ে দেখা হয়নি ১৯৮৮ সালে নেদারল্যান্ডসকে ইউরো কাপ বিজয়ী করা তারকার।

পাওলো মালদিনি
সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে বিবেচনা করা হয় মালদিনিকে। ২৫ বছরের ফুটবল ক্যারিয়ারের পুরো সময়ই কাটিয়েছেন এসি মিলানে। দলটির হয়ে ৯০২ ম্যাচ খেলে ৭টি সিরি-আ’র সাথে ৫টি ইউরোপিয়ান কাপ জিতেছেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় মাঠে কাটানোর রেকর্ডটা তার। মালদিনি জাতীয় দলের হয়ে খেলেছেন ১৯৮৪ থেকে ২০০২ অবধি। কিন্তু ইতালি বিশ্বকাপ জেতে ১৯৮২ ও ২০০৬ সালে তার বিদায়ের পর।

জর্জ বেস্ট
ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি। উত্তর আয়ারল্যান্ডের এ খেলোয়াড় ১৯টি ক্লাবের হয়ে খেলেছেন। ইউরোপ সেরা হয়েছেন। কিন্তু সেরা সময়ে দেশকে বিশ্বকাপে সাফল্য এনে দিতে পারেননি। ট্রফিটা তাই অধরাই।

মাইকেল লাউড্রপ
বার্সেলোনার জার্সি গায়ে ইয়োহান ক্রুইফের ‘ড্রিম টিম’র অপরিহার্য সদস্য ছিলেন লাউড্রপ। বিশ্বের সর্বকালের সেরা প্লে-মেকারদের একজনের কথা বললে আগেভাগেই আসে ডেনিশ কিংবদন্তির নাম। ১৯৯২ সালে দেশকে ইউরো শিরোপা জিতিয়েছেন কিন্তু বিশ্বকাপ প্রসঙ্গ আসলে একদমই মলিন লাউড্রপ। ১৯৮৬ ও ১৯৯৮ বিশ্বকাপে দলকে নকআউট পর্বে তুলতে পারাই তার সার্থকতা!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নোবেল কেলেঙ্কারির সঙ্গে জড়িত সেই ব্যক্তির বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ

পরবর্তী

সেরা পাঠক মে মাসের দ্বিতীয় পাক্ষিক বিজয়ী সালসাবিলা

পরবর্তী

সেরা পাঠক মে মাসের দ্বিতীয় পাক্ষিক বিজয়ী সালসাবিলা

ঈদ শপিংয়ে কমপক্ষে ২৫ হাজার কোটি টাকার বেচাকেনা

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT