অনলাইন বুকশপ ‘বাংলাবই’ এবং ‘চ্যানেল আই অনলাইন’ এর আয়োজনে বইয়ের রিভিউ লেখা প্রতিযোগিতায় মে মাসের দ্বিতীয় পাক্ষিকে বিজয়ী হয়েছেন সালসাবিলা নকি।
ফাহমিদা বারীর ‘নির্লজ্জ’ বইয়ের রিভিউ লিখে এ পুরস্কার জিতে নেন তিনি। বিজয়ী সালসাবিলা পুরস্কার হিসেবে পাবেন বাংলাবইয়ের সৌজন্যে তার পছন্দের এক হাজার টাকার বই।
সালসাবিলা চট্টগ্রামের বাসিন্দা। বাংলাবইয়ের সৌজন্যে কুরিয়ারের মাধ্যমে পুরস্কার হস্তান্তর করা হবে।
এছাড়া সালসাবিলা নকির লেখা রিভিউটি প্রকাশ করা হবে চ্যানেল আই অনলাইনে।
“বাংলাবই-চ্যানেল আই অনলাইন সেরা পাঠক-২০১৮” পাক্ষিক আয়োজন চলবে বছরব্যাপী। প্রতি মাসের প্রথম পনের দিনে একজন এবং পরের পনের দিনে একজন, মাসে মোট দুইজন বিজয়ী পাবেন এই সুযোগ। মে মাসের প্রথম পাক্ষিকের লেখা জমা দেওয়া যাবে ১৫ মে পর্যন্ত।
শুধুমাত্র ২০১৮ সালে প্রকাশিত বইয়ের রিভিউ লিখে প্রতি মাসে দু’জন পাবেন বাংলাবইয়ের সৌজন্যে এক হাজার টাকার নিজের পছন্দের বই।
প্রতি মাসের ১৫ তারিখ রাত বারটা পর্যন্ত প্রথম পাক্ষিক এবং মাসের শেষদিন রাত বারটা পর্যন্ত দ্বিতীয় পাক্ষিকের রিভিউ জমা দেওয়া যাবে।
রিভিউ মেইল করতে হবে [email protected] ঠিকানায়।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী:
শুধুমাত্র ২০১৮ সালে প্রকাশিত যেকোন বইয়ের উপর ৩০০ থেকে ৫০০ শব্দে রিভিউ লিখতে হবে। রিভিউ লেখকের পুরো নাম, ছবি, মোবাইল নম্বর ও রিভিউকৃত বইয়ের প্রচ্ছদসহ রিভিউ পাঠাতে হবে [email protected] ঠিকানায়।
বিচারকমণ্ডলীর মাধ্যমে সেরা রিভিউ বাছাই করে লেখাটি চ্যানেল আই অনলাইনে প্রকাশ করা হবে। বিজয়ীকে দেওয়া হবে এক হাজার টাকার বুক কুপন। যার মাধ্যমে পছন্দের যেকোন বই কেনা যাবে বাংলাবই ডটকম থেকে।








