চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোবেল কেলেঙ্কারির সঙ্গে জড়িত সেই ব্যক্তির বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ১২, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A

২০১৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ফরাসি ফটোগ্রাফার জ্য-ক্লঁদ আরনল্টের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

২০১১ সালে একই নারীকে দুইবার ধর্ষণের ঘটনার অভিযোগ আনা হয়েছে জ্য-ক্লঁদ আরনল্টের বিরুদ্ধে। যদিও ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি।

তবে আরনল্ট তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

জ্য-ক্লঁদ আরনল্টের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ও পুরস্কার বিজয়ীর নাম ফাঁস হওয়ায় সুইডিস একাডেমি ২০১৮ সালের সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা স্থগিত করে।

সুইডিশ অ্যাকাডেমি এক বিবৃতিতে জানায়, আগামী বছর এক সঙ্গে ২০১৮ ও ২০১৯ সালের বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

বিবিসি জানায়, নোবেল কমিটির সাবেক সদস্য কাতারিনা ফ্রস্টেনসানের স্বামী আরনল্টের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি ও বিজয়ীর নাম ফাঁস হওয়া নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এর প্রেক্ষিতে গত মাসে সুইডিস একাডেমি ২০১৮ সালে সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা স্থাগিত করে।

Reneta

গত বছর নভেম্বরে ফরাসি আলোকচিত্রী জ্য-ক্লঁদ আরনল্টের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন ১৮ নারী। তিনি একটি কালচারাল প্রজেক্ট চালাতেন সুইডিশ অ্যাকাডেমির অর্থায়নে।

এর মধ্যেই আবার নতুন করে আরনল্টের বিরুদ্ধে বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠলো।

সুইডেনের একজন প্রসিকিউটর বলেছেন, আরনল্টের বিরুদ্ধে আনা অভিযোগ বিচারের আওতায় আনার জন্য যথেষ্ট শক্তিশালী ও পর্যাপ্ত।

তবে আরনল্টের আইনজীবী বলেছেন, আরনল্ট সম্পূর্ণ নির্দোষ এবং অভিযোগের পক্ষে যেসব তথ্য-প্রমাণাদি আছে তা শক্তিশালী নয়। এছাড়া এর কোন প্রত্যক্ষদর্শীও নেই। আর যে অভিযোগ আনা হয়েছে সেই ঘটনাও অনেক আগের বলে যোগ করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে যুক্ত হলেন নতুন তিন সদস্য

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মুসলিমবিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT