চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব টেনিস র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সুয়েটেক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

মিয়ামি ওপেনের শিরোপা জিতে পোল্যান্ডের টেনিস তারকা ইগা সুয়েটেক বিশ্ব টেনিসের মেয়েদের এককের শীর্ষস্থানে উঠে এসেছেন। গত শুক্রবার সুইজারল্যান্ডের ভিক্টোরিজা গোলুবিককে ৬-২ ও ৬-০ ব্যবধানে হারিয়ে র‍্যাঙ্কিংয়ে সবার উপরে ওঠেন সুয়েটেক।

চলতি সপ্তাহে সবাইকে চমকে দিয়ে অবসরের ঘোষণা দেয়া তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী অ্যাশলে বার্টিকে টপকে সুয়েটেক এক নম্বর অবস্থানে চলে এলেন।

মিয়ামি ওপেন জয়ের পর সুয়েটেক বলেন, ‘একেবারেই অবাস্তব। এগুলো সবচেয়ে বিশেষ মুহূর্ত, যা আপনি সারাজীবন মনে রাখবেন। অপরদিকে, ম্যাচটি অন্য একটি স্বাভাবিক ম্যাচের মতোই ছিল।’

২০ বছর বয়সী এই পোলিশ তারকা বলেন, ‘আমি সত্যিই সেই মুহূর্তটি কল্পনা করিনি। কারণ সত্যি বলতে আমি প্রতিদিন কাজ করছিলাম এবং ভালো টেনিস খেলছি। তবে আমার কখনোই দৃঢ় বিশ্বাস ছিল না যে এটি বাস্তবে ঘটতে পারে। তাই এটি আমার জন্য আরও বেশি অবাস্তব।’

প্রথম পোলিশ নারী হিসেবে টেনিস র‍্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান অর্জন করলেন সুয়েটেক। ২০২০ সালে তিনি ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছিলেন। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনে ছিলেন সেমিফাইনালিস্ট।

২০০৯ সালে ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকির পর তিনি প্রথম খেলোয়াড়, যিনি ২১ বছর বয়সের আগে সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ বা তার বেশি শিরোপা জিতেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইগা সুয়েটেকটেনিসপোল্যান্ডলিড স্পোর্টসসুয়েটেক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রোনালদো কখনোই মেসি হতে পারবেন না’

জুন ১৮, ২০২৬

ফিক্সিং তদন্তে বিশ্বকাপে অনিশ্চয়তায় আইভরি কোস্ট তারকা

জুন ১৮, ২০২৬

সবার মতামত নিয়েই জাতীয় গণমাধ্যম কমিশন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

ওয়ালটনের বিশ্বমানের মাদারবোর্ড যুক্তরাষ্ট্রে রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

আইইবি প্রজেক্ট শোকেসিং কম্পিটিশনে সেরা প্রকল্পের পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুবোমিনি’

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT