চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিধানসভা নির্বাচন: ঝাড়খণ্ড হারাতে বসেছে বিজেপি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন-বিজেপি-কংগ্রেস জোট

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনে চলছে ভোটগণনা। প্রাথমিক গণনায় কখনো ক্ষমতাসীন বিজেপি সামান্য এগিয়ে থাকছে, কখনো আবার এগোচ্ছে কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) জোট।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি পেয়েছে ২২টি আসন। কংগ্রেস ৯টি, জেএমএম ১৯টি ও আরজেডি ৩টি – মোট ৩১টি আসন পেয়েছে। ফলে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, ঝাড়খণ্ড হয়তো এবার ছুটে যেতে পারে বিজেপির হাত থেকে।

এনডিটিভি জানিয়েছে, ঝাড়খণ্ডে মোট ৮১টি আসনে এবার নির্বাচন হয়েছে। ৩০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পাঁচ ধাপে হয় ভোটগ্রহণ। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাজ্য সরকার গঠন করার জন্য একটি দল বা জোটকে পেতে হবে কমপক্ষে ৪১টি আসন।

সর্বশেষ ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা পাঁচ বছর ক্ষমতায় ছিল বিজেপি। কিন্তু বুথফেরত জরিপ বলছে, কংগ্রেস-জেএমএম-আরজেডি জোট বেশি আসন পাবে বিজেপির চেয়ে। এমনকি বর্তমান বিরোধী এই জোটের সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনাও এবার রয়েছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

২০১৪ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোটে ছিল আজসু (অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন)। কিন্তু এবার তারা লড়েছে আলাদাভাবে। দলটির সভাপতি সুদেশ মাহাতো বলেছেন, ভোটের পর পরিস্থিতি অনুযায়ী তারা জোট এবং জোটসঙ্গীর কথা ভাববেন।

গত নির্বাচনে ৩৭টি আসন পেয়েছিল বিজেপি। আজসু’র ৫টি আসন মিলে মোট ৪২টি আসন নিয়ে সেবার সরকার গঠন করেছিল এই জোট। কিন্তু ২০১৫ সালের শুরুতে ঝাড়খণ্ড বিকাশ মোর্চা, জেভিএমের ছয় বিধায়ক বিজেপিতে যোগ দেয়ার ফলে বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় বিধানসভায়।

Reneta

ঝাড়খণ্ডের ইতিহাসে সেবারই প্রথম বিধানসভায় একা সংখ্যাগরিষ্ঠ হয় কোনো দল, আর সেই প্রথম একজন ব্যক্তি (রঘুবর দাস) টানা পাঁচ বছর মুখ্যমন্ত্রীর আসনে থেকে মেয়াদ শেষ করেন। রাজ্য হিসেবে প্রতিষ্ঠার পর থেকে বারবার রাজনৈতিক অচলাবস্থা, জোট ভাঙা-গড়াসহ নানা কারণে রঘুবরের আগে কোনো মুখ্যমন্ত্রীই ঝাড়খণ্ডে টানা আড়াই বছরের বেশি ক্ষমতায় থাকতে পারেননি।

এবারের নির্বাচনে সর্বশেষ তথ্যমতে, আজসু এ পর্যন্ত পেয়েছে ৬টি আসন। আর জেএমএম পেয়েছে ৪টি।

এর আগে, শিবসেনার সঙ্গে জোট ভেঙে যাওয়ায় মহারাষ্ট্র হাতছাড়া হয়ে গেছে বিজেপির। সে তুলনায় ছোট রাজ্য হলেও ঝাড়খণ্ড হারালে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঝাড়খণ্ডঝাড়খণ্ড-বিধানসভাবিধানসভা নির্বাচনভারত-বিধানসভা নির্বাচনমহারাষ্ট্র-বিধানসভা
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারি সার ডিলার পরিবর্তন ইস্যুতে কৃষি খাতে অস্থিরতা

এপ্রিল ২৮, ২০২৬

‘নাটকটি এত দ্রুত শেষ না করলেও পারতেন’

এপ্রিল ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা রহস্য ঘনীভূত

এপ্রিল ২৮, ২০২৬

আলভারেজের বার্সায় যাওয়া এক ‘মিথ্যার আখ্যান’

এপ্রিল ২৮, ২০২৬

লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ১৬২ রান

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT