চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশিদের খেলানোর শর্তে ‘বদ্ধদুয়ার’ আইপিএল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ১২, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

যদি হতেই হয়, সেটা হবে দর্শকহীনভাবে- ত্রয়োদশ আইপিএলের ব্যাপারে যেকোনো সময় আসতে পারে এমন সিদ্ধান্ত। করোনা ভাইরাস আতঙ্কে বিষয়টি মেনে নিতে আপত্তি না থাকলেও ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনুরোধ, ভিনদেশি খেলোয়াড়দের ব্যাপারে নেয়া সিদ্ধান্তটা যেন নতুন করে ভাবা হয়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানায়, ১৩ মার্চ রাত ১২টা থেকে ১৫ এপ্রিল পর্যন্ত কূটনৈতিক অঙ্গনের মতো বিশেষ কয়েকটি ক্যাটাগরিতে ছাড়া কাউকে দেশটি ভ্রমণের অনুমতি দেয়া হবে না। বিজনেস ক্যাটাগরিতে আইপিএল খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের তাতে অন্তত মধ্য এপ্রিল পর্যন্ত ভারতে আসা বন্ধই হয়ে গেছে।

এমনকি ২০২০ আইপিএলের পুরো আসরেই বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়ে শঙ্কা থাকছে। ভারত সরকার যদি মধ্য এপ্রিল পর্যন্ত ভিসা না দেয়ার সিদ্ধান্ত আরও বর্ধিত করে, তাহলে এবার আইপিএলে দেখা যাবে না ওয়ার্নার, রুট, ডি ভিলিয়ার্সদের।

একে তো দর্শক থাকবে না, সঙ্গে যদি যোগ হয় নামীদামী বিদেশি তারকাদের অনুপস্থিতি, তাহলে টিভি দর্শকরাও আগ্রহ হারিয়ে বসতে পারে আইপিএল দেখার। সেটা নিয়ে প্রশ্ন তুলে এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা বলেছেন, ‘কিছু কিছু বিষয় নিশ্চিত করতে পারলে টিকিট বিক্রির টাকা নিয়ে মাথাব্যথা থাকবে না। দর্শকদের জন্য বিষয়টা হতাশার। কিন্তু আমাদের কিছু করারও নেই। সংক্রমণ ঠেকাতে প্রশাসন যতটা সম্ভব করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে মহামারী হিসেবে ঘোষণা করেছে।’

‘আমরা নিশ্চিত না এবার আইপিএল হবে কিনা। হলেও সেটা বদ্ধদুয়ার ভাবে। হয় দর্শকরা টিভিতে বসে দেখবে, নইলে ২০২০ সালে কোনো আইপিএলই হবে না। আমরা বিষয়টি মেনে নিচ্ছি। কিন্তু বিসিসিআইকে অবশ্যই এ নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বসতে হবে। এপ্রিলের ১৫ তারিখের আগে বিদেশিদের আসার ব্যাপারে একটা বিকল্প বের করতে হবে।’

‘বিদেশিদের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা নিয়ে হেলামি করা যাবে না। আবার সম্প্রচারকারীরাও জানিয়ে দিয়েছে এভাবে চালিয়ে যেতে আগ্রহী না তারা। সুতরাং, সবার স্বার্থ বুঝেই দর্শকহীন টুর্নামেন্ট ভালো সিদ্ধান্ত তবে। একই সাথে এটাও নিশ্চিত করতে হবে যে, আমরা বড় বড় নামগুলো দিয়ে খেলাধুলার সরঞ্জামগুলো যেন বিক্রি করতে পারি।’

Reneta

এদিকে যেখানে দর্শকদের মাঠে গিয়ে খেলা দেখা নিষিদ্ধ হতে যাচ্ছে আইপিএলে, সেখান ভারত-সাউথ আফ্রিকার প্রথম ওয়ানডে ম্যাচ দেখার জন্য লাইন দিয়েছে সেই দর্শকরাই। এই জনসমাগম এড়াতে খেলাধুলার সবরকম আন্তর্জাতিক ম্যাচে দর্শক নিষিদ্ধ করেছে ভারত সরকার। এরপর থেকে সিরিজের বাকি ম্যাচগুলোতে সমর্থকদের না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে এবং ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২০ আইপিএলকরোনা ভাইরাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT