চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ মিনারে আনোয়ার হোসেনকে শেষ শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A
আনোয়ার হোসেন

একসঙ্গে কাজ করেছেন নিজের নির্মিত একমাত্র সিনেমা ‘সূর্য দীঘল বাড়ী’তে। ঘুরে বেরিয়েছেন দেশ ব্যাপী। কতো না স্মৃতি চোখে মুখে। অথচ বন্ধুসুলভ সেই মানুষটির অন্তিম যাত্রায় মাইক্রোফোনের সামনে বাকরুদ্ধ ‘সূর্য দীঘল বাড়ী’ নির্মাতা মসিহউদ্দিন শাকের। চুপ করে থাকলেন বহুক্ষণ। তারপর খুললেন স্মৃতির ঝাঁপি!

স্থপতি, আলোকচিত্রী এবং পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেনকে জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শেষ শ্রদ্ধা জানাতে নিয়ে আসা হয় সোমবার সকাল ১১টায়। এরপর পৌনে একটা পর্যন্ত এখানে রাখা হয়। শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গণে নেয়ার আগে এক মিনিটের নীরবতা পালন করা হয় এবং জাতীয় সংগীত গাওয়া হয়। বাদ যোহর আনোয়ার হোসেনের নামাযে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

তাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে তার দুই ছেলে আকাশ ও মেঘদূত ছাড়া উপস্থিত ছিলেন তার পরিবারের অন্যান্য সদস্যরা।

তাকে শেষ শ্রদ্ধায় উপস্থিত ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুস, ফটোগ্রাফার শহীদুল আলম, নাট্যজন লিয়াকত আলী লাকী, নির্মাতা মসিহউদ্দিন শাকের, মোরশেদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড.মুহাম্মদ সামাদ, বেলায়েত হোসেন মামুনসহ চলচ্চিত্র, সিনেমাটোগ্রাফি, ফটোগ্রাফির বিভিন্ন অঙ্গ সংগঠন।

Reneta

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও চলচ্চিত্র নির্মাতা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, আমরা বাংলাদেশের শিল্পের ইতিহাস যখন বলবো, বাংলার মুক্তিযুদ্ধের ইতিহাস যখন বলবো তখন আনোয়ার হোসেন এমনিতেই আলোচনায় চলে আসবেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও শিল্পচর্চার সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি নাম।

১ ডিসেম্বর শনিবার সকালে রাজধানীর একটি হোটেল কক্ষে মৃত্যু হয় আনোয়ার হোসেন এর। ধারণা করা হচ্ছে হৃদরোগে মৃত্যুবরণ করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৭০ বছর।

সিনেমাটোগ্রাফার হিসেবে খ্যাতি থাকলেও বাংলাদেশের আন্তর্জাতিক মানের একজন আলোকচিত্রীও ছিলেন আনোয়ার হোসেন। বেশকিছু দিন ধরেই পরিবারসহ তিনি প্যারিসে থাকতেন। ‘সূর্যদীঘল বাড়ী’ ছাড়াও আনোয়ার হোসেন ‘এমিলের গোয়েন্দা বাহিনী’,‘পুরস্কার’, ‘অন্য জীবন’ এবং ‘লালসালু’র জন্য শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনোয়ার হোসেনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরপুরে অজিদের বিপক্ষেও স্পোর্টিং উইকেট, যা বললেন মিরাজ

জুন ৮, ২০২৬

কাকলীকে বেঙ্গালুরু নেওয়ার প্রস্তুতি, অর্থের অনিশ্চয়তায় উদ্বিগ্ন প্রাণ

জুন ৮, ২০২৬

ডেঙ্গু চিকিৎসায় মন্ত্রণালয়কে এক লাখ আইভি স্যালাইন দিল ওষুধ শিল্প সমিতি

জুন ৮, ২০২৬

সৌদি আরবে সম্পত্তি কিনতে বিদেশি কোম্পানিদের জন্য নতুন নিয়ম

জুন ৮, ২০২৬

‘প্রশাসক প্রকৌশলী নন’, বিদেশ সফরের প্রস্তাবে প্রধানমন্ত্রীর আপত্তি

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT