বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক প্রধান বার্তা সম্পাদক ডি. কে. ফুয়াদ হাসান (বাংলাদেশ সময়) ২৭ নভেম্বর রবিবার ভোররাতে যুক্তরাষ্ট্রের ডালাসের পার্কল্যান্ড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি প্যানক্রিয়াসের ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
সোমবার ভোরে তাকে ডালাসে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে এবং চার বোন, দুই ভাইসহ অসংখ্য বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
টেলিভিশনের কর্মজীবনে এবং অবসর নেয়ার পর তিনি পৃথিবীর বহু দেশ সফর করেছেন।
ডি.কে. ফুয়াদ হাসান একাধিকবার পবিত্র হজ্ব ও ওমরাহ পালন করেন।
ফুয়াদ হাসান বেসরকারী টিভি চ্যানেল বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর রুহুল আমিন রুশদের ফুফাতো ভাই।








