চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা হলে বিনামূল্যে চার সিনেমার প্রদর্শনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- বিজয় দিবসে চার চলচ্চিত্র

চ্যানেল আই অনলাইন- বিজয় দিবসে চার চলচ্চিত্র

বিজয়ের ৪৬ বছর উদযাপনে এবার ১৬ ডিসেম্বর সারা বাংলাদেশের সকল প্রেক্ষাগৃহে বিনামূল্যে ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের জন্য চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করছে তথ্য মন্ত্রণালয়।

নভেম্বরের ১৪ তারিখে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত নেয়া হয় এ বছর বিজয় দিবসে চারটি চলচ্চিত্র সবার জন্য বিনামূল্যে প্রদর্শন করা হবে। চলচ্চিত্র চারটি হল- চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’, হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আগুনের পরশমণি’ এবং ইমপ্রেস টেলিফিল্মের দুই চলচ্চিত্র তৌকীর আহমেদ পরিচালিত ‘জয়যাত্রা’ এবং নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘গেরিলা’।

এ বিষয়ে বিভিন্ন হল মালিকদের সঙ্গে যোগাযোগ করছে সরকার, তাদেরকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে যেন বিনামূল্যে প্রদর্শনীর আয়োজন করা হয়।

এ বিষয়ে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লা খোকন চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা যেহেতু বেশকিছু সিনেমা হলে নিজেদের প্রজেকশন বসিয়েছি তাই আমাদেরকে তথ্য মন্ত্রণালয় থেকে আমাদের অনুরোধ করা হয়েছে বিজয় দিবসে হলগুলো ছেড়ে দিতে। তারা ১৬ ডিসেম্বর বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শনের জন্য প্রেক্ষাগৃহ চেয়েছেন। আমরা এমন প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে আমাদের হলগুলো সরকারকে দিয়েছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনের পরশমণিওরা ১১ জনগেরিলাজয়যাত্রাজাজ মাল্টিমিডিয়াবিজয় দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ— তরুণ ও নজরকাড়া ফুটবলার যারা

জুলাই ১৭, ২০২৬

মেসি— পার্থক্য গড়ে দেয়া কিংবদন্তি

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে গোল্ডেন বল-বুট-গ্লাভসের দৌড়ে এগিয়ে যারা

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ পুরস্কারে নতুন সংযোজন, বিশেষ আংটি পাবেন চ্যাম্পিয়নরা

জুলাই ১৭, ২০২৬
অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি

নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT