চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিএনপি-জামায়াত জোটের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর খুনিরা আবারও আবির্ভূত হয়েছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৮
রাজনীতি
A A

বিএনপি-জামায়াত জোটের চেহারার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর খুনিরা আবারও বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলে মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন: আমি একটি কথা বলতে চাই এই বঙ্গবন্ধুর খুনি, একাত্তরের ঘাতক দালাল এখনও সক্রিয় রয়েছে। বিএনপি-জামায়াত জোটের চেহারার মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে তারা আবারও আবির্ভূত হয়েছে। যারা এখনো গণতন্ত্রকে ধ্বংস করে আগামী নির্বাচনকে ভণ্ডুল করার চক্রান্ত করে যাচ্ছে।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ১৪ দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন: ১৫ আগস্ট প্রথম প্রহরে কিছু বিশ্বাসঘাতক বেঈমান- খন্দকার মোশতাক, জিয়াউর রহমানের চক্রান্তকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। শিশুপুত্র রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারকে প্রায় হত্যা করেছিল। জাতীয় নেতাদের হত্যা করেছিল। বাঙালি জাতির কয়েক যুগ ধরেই এই খুনিদের প্রতি ঘৃণা প্রকাশ করেছে, ধিক্কার দিয়েছে। আমরা আজ কলঙ্কমুক্ত হয়েছি। একটি কারণে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দায়িত্ব নেয়ার পর শোককে শক্তিতে পরিণত করে ৩৩ বছর পর বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছেন। শিশু রাসেলের হত্যাকারীদের বিচার করেছেন। জাতীয় চার নেতার হত্যার বিচার করেছেন। এরই মধ্যে অনেকের দণ্ড কার্যকর হয়েছে। আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি, যারা পলাতক আছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করার।

তিনি যোগ করেন: বঙ্গবন্ধুর খুনি একাত্তরের ঘাতক দালালরা এখনও সক্রিয়। তারা চক্রান্ত করে যাচ্ছে। কিন্তু তাদের কোন চক্রান্তই সফল হবে না। কেননা, বাংলার জনগণ এখন জাগ্রত। শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আবারও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ইনশাল্লাহ জয় লাভ করবে। ওই বিএনপি-জামাত জোটের চক্রান্ত চূড়ান্তভাবে পরাজিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ নাসিমলিড নিউজশোক দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT