চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বায়োমেট্রিক চক্রে’ প্রায় এক কোটি গ্রাহক কমে গেছে

১:৩৪ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

কার্যকর মোবাইল সংযোগের সংখ্যা গত আগস্ট মাসে প্রায় এক কোটি কমে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। এর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে মোবাইল সিমের বায়োমেট্রিক নিবন্ধনকে।

সংস্থাটি থেকে প্রকাশিত এক প্রতিবেদনে দেখানো হয়েছে, বড় চারটি অপারেটরের কার্যকর থাকা সংযোগ এক ধাক্কায় ৯১ লাখ ৪৩ হাজার কমে গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত মে মাসে সবগুলো অপারেটরের বায়োমেট্টিক সিম নিবন্ধন শেষ হয়। এর পরপরই অনিবন্ধিত সিমগুলো বন্ধ করে দেয়া হয়।

নিয়ম অনুযায়ী, একটি সংযোগ বন্ধ হওয়ার পর আরও ৯০ দিন তা কার্যকর হিসেবে ধরা হয়। সে হিসেবে আগস্টে অপারেটরদের সক্রিয় সিমের সংখ্যায় বড় রকমের পতন ঘটে।

এ নিয়ে গত তিন মাসেই টানা সক্রিয় মোবাইল সংযোগের সংখ্যা কমেছে। জুলাইয়ে কমেছে ২৪ লাখ ৩৭ হাজার গ্রাহক। আর আগের মাস আগস্টে ১২ লাখ ৭০ হাজার গ্রাহক কমে যায়। এই হিসেবে টানা তিন মাসে মোবাইল অপারেটররা হারিয়েছে মোট এক কোটি ২৮ লাখ ৫৩ হাজার সক্রিয় সিম।

এর আগে অপারেটররা জুন মাস শুরু করেছিল ১৩ কোটি ২৬ লাখ ৪৯ হাজার গ্রাহক নিয়ে। যা আগস্ট মাসের পর এসে দাঁড়ায় ১১ কোটি ৮৯ লাখে।

প্রকাশিত হিসাব অনুসারে, আগস্ট মাসে গ্রামীণফোনের অ্যাকটিভ সিম কমেছে ১৭ লাখ ৭৯ হাজার। এখন তাদের সক্রিয় গ্রাহক রয়েছে ৫ কোটি ৫৪ লাখ। আগস্টে বাংলালিংক ২৩ লাখ ৮৫ হাজার সংযোগ হারায়। ফলে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা বর্তমানে ৩ কোটির নিচে নেমে এসেছে। এখন তাদের অ্যাক্টিভ সিম ২ কোটি ৮৯ লাখ ৭৭ হাজার।sim

Reneta

রবি সবচেয়ে বেশি সক্রিয় সংযোগ হারিয়েছে। ৩৫ লাখ ৫৫ হাজার সক্রিয় সিম কমে আগস্টের পর রবির রয়েছে আর ২ কোটি ৩২ লাখ ৬৩ হাজার সক্রিয় গ্রাহক। রবির সঙ্গে একিভূত হওয়ার অপেক্ষায় থাকা এয়ারটেল হারিয়েছে ১৪ লাখ ১১ হাজার সিম। তারা এখন আছে ৭৯ লাখ ৪৩ হাজার কার্যকর গ্রাহকে।

বিটিআরসি’র প্রতিবেদনে রাষ্ট্রায়ত্ব টেলিকম কোম্পানি টেলিটক এবং সবচেয়ে ছোট অপারেটর সিটিসেলের গ্রাহক আগস্ট মাসে জুলাই মাসের সমান দেখানো হলেও বাস্তবে এই দুই অপারেটরের গ্রাহক সংখ্যাও অনেক বেশি কমে গেছে। বর্তমানে বকেয়া অর্থ পরিশোধ না করা ছাড়াও বিভিন্ন অভিযোগের কারণে দেশের সবচেয়ে পুরনো মোবাইল অপারেটর সিটিসেলের স্পেক্ট্রাম বন্ধ রয়েছে।

জুলাই মাসের মতো আগস্টেও টেলিটকের সিম দেখানো হয়েছে ৪৪ লাখ ৩৭ হাজার। তবে অপারেটর সংশ্লিষ্টরা বলছেন তারা ২২ লাখ সিম বন্ধ করেছেন।

অন্যদিকে সিটিসেল আগের মাসের মতোই ৬ লাখ ৬৮ হাজার সংযোগ দেখাচ্ছে। যদিও গত বৃহস্পতিবারও এক সংবাদ সম্মেলনে বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেছেন পুনর্নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার পর সিটিসেলের গ্রাহক ছিল দেড় লাখের মতো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বায়োমেট্রিকমোবাইল ফোনসিমকার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

জব্দ ইরানি জাহাজের ২২ নাবিককে পাকিস্তানে পাঠাল যুক্তরাষ্ট্র

মে ৪, ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনা চলছে

মে ৪, ২০২৬

আগেই ধান কেনা শুরু করেছে সরকার

মে ৪, ২০২৬
ছবি:  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ৪, ২০২৬

আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT