চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসায় ফিরলেন আকবর, উন্নত চিকিৎসা নিতে যাচ্ছেন চেন্নাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

সারা শরীরে ঘা, জ্বালাপোড়া, পটাশিয়াম ও লবণ সংকট, হার্ট, কিডনিসহ একাধিক সমস্যায় জর্জরিত হয়ে ১৬ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)-এ ভর্তি হয়েছিলেন সংগীতশিল্পী আকবর।

প্রায় ১৬ দিন চিকিৎসা নেয়ার পর এ গায়ক বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে বাসায় ফিরেছেন। এবার উন্নত চিকিৎসার জন্য আকবরকে চেন্নাই নিয়ে যাওয়া হবে বলে জানালেন তার স্ত্রী কানিজ ফাতিমা।

আকবরের স্ত্রী বুধবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে জানান, হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বিকেলে আকবরকে নিয়ে তিনি মিরপুরের বাসায় ফিরেছেন। আকবরের স্ত্রী বলেন, তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। তবে সম্পূর্ণ সুস্থ নয়।

তিনি বলেন, প্রথমে বিছানা থেকে উঠে দাঁড়াতে না পারলেও এখন অল্পঅল্প হাঁটাচলা করতে পারছেন আকবর। তবে তার উন্নত চিকিৎসার প্রয়োজন। সেজন্য আগামি সপ্তাহে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে কিডনিজনিত চিকিৎসার জন্য নেয়া হবে। ভিসা পাবো বৃহস্পতিবার। চেন্নাই চিকিৎসার জন্য আকবরের মোটা অংকের অর্থের প্রয়োজন। সেই অর্থ জোগাড়ের চেষ্টা চালাচ্ছি।

হাসপাতালে ভর্তির পর আকবরের শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছিল। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। সবসময় স্যালাইন দেয়া থাকতো। হাসপাতালের বিছানায় শুয়ে আকবর শরীর জ্বালা পোড়ার জন্য অস্থিরতায় কাতরাতেন। স্ত্রী ও একমাত্র কন্যা সার্বক্ষণিক দেখভাল করতেন।

আকবরের স্ত্রী বলেন, পিজি হাসপাতালের চিকিৎসক ও নার্সরাও সবসময় আন্তরিকতা দিয়ে চিকিৎসা সেবা দিয়েছেন।

Reneta

‘ইত্যাদি’র মাধ্যমে দেশ বিদেশে গায়ক হিসেবে পরিচিতি পেয়েছিল আকবর। আগে তিনি যশোরে রিকশা চালাতেন। খুলনার পাইকগাছায় জন্ম হলেও আকবরের বেড়ে ওঠা যশোরে। টুকটাক গান করতেন। তবে গান নিয়ে ছোটবেলা থেকে হাতেখড়ি ছিল না। আকবরের ভরাট কণ্ঠের গানের কদর ছিল যশোর শহরে। সে কারণে স্টেজ শো হলে ডাক পেতেন।

২০০৩ সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর। সেবার বাগেরহাটের এক ভদ্রলোক আকবরের গান শুনে মুগ্ধ হয়েছিলেন। তারপর তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে চিঠি লেখেন আকবরকে নিয়ে।

এরপর ইত্যাদির টিম আকবরের সঙ্গে যোগাযোগ করে। ওই বছরই ইত্যাদিতে ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সেতো আর কারও আকাশে’- কিশোর কুমারের এ গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পেয়ে যান। এরপর আকবরকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তিনি গায়ক পরিচয়ে পরিচিতি পান। পরে আকবরের ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকবরপিজি হাসপাতাললিড বিনোদনশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT