চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসার ছাদ দেখাতে নিয়ে গিয়ে শিশু সামিয়াকে ধর্ষণ করে হারুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ন ০৭, জুলাই ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A
sdr

sdr

রাজধানীর ওয়ারীর বনগ্রামে শিশু সামিয়া আক্তার সায়মাকে (৭) বাসার ছাদ দেখাতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে অভিযুক্ত হারুন অর রশীদ। ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয়টি আসামি হারুন স্বীকার করেছে৷

রোববার দুপুর দুইটায় মিন্টো রোডের মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

রোববার সকাল সাড়ে এগারোটায় কুমিল্লার তিতাসের ডাবরডাঙ্গা এলাকা থেকে অভিযান পরিচালনা করে ধর্ষণকারী মো. হারুন অর রশীদকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আব্দুল বাতেন বলেন, নৃশংস এ ঘটনাটি শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে ঘটে। সামিয়ারা ওই ভবনের ছয় তলায় থাকত। আর আটতলায় থাকত পারভেজ নামের এক রঙ ব্যবসায়ী। ওই রঙ ব্যবসায়ীর খালাতো ভাই ধর্ষণকারী হারুন অর রশীদ।

আসামীর স্বীকারক্তি অনুসারে তিনি আরও জানান, শুক্রবার হারুন সন্ধ্যায় পারভেজের বাসায় আসে কিন্তু তার ভাবী ঘুমিয়ে থাকায় সে বের হয়ে যায়। এরই মধ্যে সালামের মেয়ে সামিয়া আটতলায় পারভেজের ছোট ছেলের সঙ্গে খেলতে আসছিল। সামিয়াকে লিফটে দেখে হারুন। ঠিক তখনই হারুনের বিকৃত রুচির মানসিকতা দেখা দেয় এবং সামিয়াকে বাসার ছাদ দেখানোর কথা বলে ছাদে নিয়ে ধর্ষণের পরে গলায় রশি পেচিয়ে হত্যা করে নির্মাণাধীন ছাদের রান্নাঘরের সিঙ্কের নিচে রেখে পালিয়ে যায়।

ডিবির সংবাদ সম্মেলন

তিনি বলেন, গ্রেপ্তার হওয়া আসামি হারুন ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছে৷ আমরা আজই তাকে আদলতে পাঠাবো এবং খুব দ্রুত সময়ের মধ্যে মামলার সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করার মতো চার্জশিট দাখিল করব।

Reneta

এক প্রশ্নের জবাবে আব্দুল বাতেন বলেন, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কোন শত্রুতা ছিল না। শুধুমাত্র বিকৃত মস্তিষ্কের চিন্তা থেকেই এ ঘটনাটি হারুন ঘটিয়েছে।

কেন এমন ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটছে, এ বিষয়ে তিনি বলেন, ‘কেন এসব হচ্ছে, এটা সমাজ বিজ্ঞানীরা ভাল ব্যাখ্যা দিতে পারবে। এসব নিয়ে গবেষণা হওয়া উচিত।  এটা একটি মানবতাবিরোধী অপরাধ। বিকৃত রুচির আচরণ। অপরাধ বিজ্ঞানের ভাষায় আসামি ধর্ষণের পর যখন বুঝতে পারে যে এ  কাজের জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হবে তখন সে ভুক্তভোগীকে হত্যা করে’।সামিয়া ধর্ণ-হত্যা

শনিবার সকালে শিশুর বাবা আব্দুস সালাম বাদী হয়ে ওয়ারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

শুক্রবার সন্ধ্যার পর থেকে শিশু সায়মার খোঁজ পাচ্ছিল না তার পরিবার। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের বাসার পাশের একটি নবনির্মিত ভবনটির ৯ তলার ফাঁকা ফ্ল্যাট থেকে সায়মাকে মৃত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Jui  Banner Campaign
ট্যাগ: শিশু সামিয়া ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT