চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্মিংহামে পাউন্ডের ছড়াছড়ি!

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৪:৩৯ অপরাহ্ণ ২৯, জুন ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বার্মিংহাম থেকে: বাংলাদেশ-ভারত ম্যাচের সময় যত ঘনিয়ে আসছে টিকিট নিয়ে দেন-দরবার তত বাড়ছে। বিশ্বকাপ শুরুর আগে প্রবাসী বাঙালিদের যারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেননি, তারা এখন পকেট ভারী করে হন্যে হয়ে ঘুরছেন আর মুখে জপছেন- যেকোনো মূল্যে ২ জুলাই এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে থাকা চাই। ৬০ পাউন্ডের টিকিট কালোবাজারে ২০০ পাউন্ডে কিনেও আনন্দে আত্মহারা অনেকে।

গোল্ড, প্লাটিনাম ক্যাটাগরির টিকিটের দাম আরও চড়া। ভিন্ন উপায়ে সেটি কিনে নিতে খরচ করতে হবে ৩০০ পাউন্ডের কাছাকাছি।

টাইগার ভক্তদের জন্য বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট এখানে সোনার হরিণ। বিশ্বকাপ শুরুর আগে অনলাইনে মুহূর্তেই শেষ হয়ে গিয়েছিল এজবাস্টনের এই ম্যাচের টিকিট। যার দুই-তৃতীয়াংশ ভারতীয় সমর্থকদের দখলে। শেষবেলায় খেলা দেখার তাড়নায় বাংলাদেশি দর্শকদের রাতের ঘুম হারাম। পাউন্ড আছে টিকিট নেই! নেটওয়ার্ক ছড়িয়ে দিয়ে কেউ কেউ ক্রিকেটারদের সঙ্গেও যোগাযোগ করছেন উপায় না দেখে।

শুক্রবার বিকেলে টিম হোটেলের নিচে মোসাদ্দেক হোসেন সৈকতের কাছে এলেন তার আত্মীয়ের আত্মীয়। সৈকত চারটি সৌজন্য টিকিট দিয়ে বললেন অনেক কষ্ট করেই সংগ্রহ করতে হয়েছে। যাওয়ার সময় আত্মীয়ের আত্মীয়রা জোর করে হাতে কয়েক প্যাকেট চকলেট ধরিয়ে দিলেন এ তরুণকে। অন্য ক্রিকেটারদের কাছেও আছে টিকিটের এমন চাহিদাপত্র।

মঙ্গলবারের ম্যাচে এজবাস্টনে ভারতের সমান দর্শক সমর্থন পাবে না বাংলাদেশ। তবে ব্যবধান কতটা কমিয়ে আনা যায় সে চেষ্টা করে যাচ্ছেন প্রবাসী বাঙালিরা। তাতে টিকিটের মূল্য যতই লাগুক!

জনসংখ্যা ও ক্রিকেট প্রীতির কারণে টিকিট সংগ্রহে সারাবিশ্বেই এগিয়ে থাকে ভারত। বিশ্বকাপ এলে তো কথাই নেই। রোববার এজবাস্টনে ভারতের ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে। স্বাগতিক দেশের দর্শকের চেয়ে মাঠে ভারতের দর্শক বেশি দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ইংল্যান্ডে বাংলাদেশের দর্শকরা সংখ্যালঘু হলেও সবাই একসঙ্গে মিছিল করে মাঠে ঢোকার প্রস্তুতি নেয়ায় বইছে উৎসবের আমেজ।

Reneta

ইংল্যান্ডের সব মাঠেই বাংলাদেশ পেয়েছে প্রবাসী দর্শকদের বিপুল সমর্থন। গ্যালারি মাতিয়ে সমর্থকরা হয়ে ওঠেন ম্যাচের ‘টুয়েলভথ ম্যান’। মাশরাফী-সাকিবরাও শক্তি হিসেবে দেখেন এটিকে।

মিরপুর, চট্টগ্রাম, সিলেটের দর্শকদের সঙ্গে প্রবাসী দর্শকদের কিছুটা পার্থক্য আছে। ৮ হাজার মাইল দূরে থাকেন বলে দেশের জন্য অন্যরকম টানও অনুভব করেন তারা। এখানে তারা খেলোয়াড়দের দাওয়াত করে খাওয়াতে চান, দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাতে চান, করতে চান নানা আয়োজন।

টাইগারদের একটু কাছাকাছি থাকতে হাজার পাউন্ড খরচ করে অনেকেই উঠেছেন বাংলাদেশের টিম হোটেলে। কিছুটা কথাবার্তা, উৎসাহ দেয়াই বড় তাদের কাছে। বাংলাদেশি আবেগের কাছে পাউন্ড এখানে সত্যিই নস্যি!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ ডায়েরিবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

২০ জুলাইয়ের মধ্যেই এসএসসির ফল প্রকাশ, জানালেন শিক্ষামন্ত্রী

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম প্রতি ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা

জুন ১৫, ২০২৬

কানাডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আষাঢ়ের আগমনে আজ বর্ষার শুরু

জুন ১৫, ২০২৬

ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT