বাবা-মায়ের বিবাহ বার্ষিকীতে বাবার স্মৃতিচারণ করলেন প্রিয়াঙ্কা চোপড়া। বাবা-মায়ের বিবাহবার্ষিকীতে তাদেরকে ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানান তিনি।
২০০৫ সালে প্রিয়াঙ্কার বাবা অশোক চোপড়ার ক্যানসার ধরা পড়ে। ২০১০ সালে তিনি ৬২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। অশোক চোপড়া ভারতীয় সেনাবাহিনীর ফিজিশিয়ান ছিলেন।
বাবার খুব আদরের মেয়ে ছিলেন প্রিয়াঙ্কা। বাবার সাথে তার সম্পর্কটা ছিল বন্ধুত্বপূর্ণ। প্রিয়াঙ্কার হাতে একটি ট্যাটু করা আছে, যেখানে লেখা আছে ‘ড্যাডিস গার্ল’।

ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা বাবা-মায়ের একটি ছবি পোস্ট করেছেন। সেই সঙ্গে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘হ্যাপি অ্যানিভার্সারি মা ও বাবা। বাবার অভাব পৃথিবীর কোন কিছুই পূরণ করতে পারবে না। তোমাদের সাথে কাটানো সুন্দর মূহূর্তগুলো ভুলবনা কখনও। মা তোমাকেও অনেক ভালোবাসি’।







