চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্যিক সম্পর্কও থাকছে না সৌদি-ইরানের

আলীম আল রাজীআলীম আল রাজী
৪:৫০ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৬
অর্থনীতি
A A

কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পাশাপাশি এবার ইরানের সঙ্গে সকল প্রকার বাণিজ্যিক সম্পর্কও ছিন্ন করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। সেইসাথে  নিজ দেশের নাগরিকদের ইরান ভ্রমণের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে রিয়াদ। ইরানে সৌদি আরবের দূতাবাসে বিক্ষোভকারীদের হামলার পর এবার ইরাকে দেশটির দূতাবাসে রকেট হামলার ঘটনা ঘটেছে।

নিমর আল-নিমরসহ ৪৭ শিয়া নেতার মৃত্যুদন্ড কার্যকরের পর ইরানে সৌদি দূতাবাসে হামলার ঘটনায় দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি, এবার সকল প্রকার বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলো সৌদি সরকার। এমন পরিস্থিতিতে ইরানের সঙ্গে সব ধরনের বিমান যোগাযোগ ছিন্ন করারও ঘোষণা দিয়েছে সৌদি আরব। তবে ইরানি তীর্থযাত্রীরা মক্কা ও মদিনায় পবিত্রস্থানে যেতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের।

দূতাবাসে হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরবের পর এবার বাহরাইন, সুদান ও সংযুক্ত আরব আমিরাতও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে ইরানি কূটনীতিকদের বাহরাইন ছাড়ার নির্দেশ দিয়েছে বাহরাইন। সংযুক্ত আরব আমিরারাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চার্জ দ্য অ্যাফেয়ার্স পর্যায়ে নামিয়ে আনা এবং কূটনীতিকের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।

কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইরান নয়, সৌদি আরবই উত্তেজনাকে সংকট আর সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
যুক্তরাজ্য,জার্মানি,ও ফ্রান্সের পর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করতে এবং অনাকাঙ্খিত পরিস্থিতি এড়ানোর জন্য আহবান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। দুই দেশের মধ্যে চলমান সংকট মীমাংসায় মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া।

শেখ নিমর আল নিমরের মৃত্যুদন্ড কার্যকরের প্রতিবাদে মধ্যপ্রচ্যসহ বিশ্বের বিভিন্ন  শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে প্রতিবাদ অব্যাহত রয়েছে। ইরাক, লেবানন, বাহরাইন, তুরস্কের রাজপথে বিক্ষোভ করে শিয়া সম্প্রদায়ের মানুষজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি আরব-ইরান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনকে ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়তে চায় ড্যানফস

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্যাখ্যা দিল চীন

জুলাই ৭, ২০২৬

যশের ‘টক্সিক’ নিয়ে বিস্ফোরক মন্তব্য হুমা কুরেশীর!

জুলাই ৭, ২০২৬

২০০ কোটি ইউয়ানের নতুন মাইলফলকে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সমুদ্র নিরাপত্তা জোরদারে চীন-রাশিয়ার যৌথ নৌ-মহড়া

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT