রাজধানীর বাড্ডা থেকে গ্রেফতার ১৮ জামায়াত কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। গ্রেফতার ওই ১৮ জামায়াত কর্মীদের শনিবার আদালতে নিয়ে ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
রাজধানীর মেরুল বাড্ডায় ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে জামায়াত-শিবিরের গোপন বৈঠক চলছে, এমন সংবাদে শুক্রবার সকালে অভিযান চালায় বাড্ডা থানা পুলিশ।
অভিযানের সময় বাড্ডা থানা জামায়াতের আমির ফখরুদ্দিন কেফায়েত উল্লাহসহ ১৮ জনকে গ্রেফতার করা হয়।








