চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলায় ধন্যবাদ জানিয়েছে রোবট সোফিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশে আয়োজন হতে যাওয়া দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তি আসরে আমন্ত্রণ পেয়ে বাংলা ভাষায় ‘ধন্যবাদ’ জানিয়েছে বিশ্বের প্রথম নাগরিকত্ব পাওয়া রোবট সোফিয়া। ধন্যবাদ জানিয়ে ২০ সেকেন্ডের একটি ভিডিও বার্তা পাঠিয়েছে সোফিয়া।

ভিডিও বার্তায় পাওয়া সোফিয়ার ধন্যবাদ ও শুভেচ্ছার কথা জানিয়েছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।

বাংলায় ‘ধন্যবাদ’ বলার আগে পুরোটাই ইংরেজিতে বলা এই বার্তার বাংলা অর্থ করলে দাঁড়ায়, ‘হ্যালো বাংলাদেশ, আমি সোফিয়া- হ্যানসন রোবটিক্স এর তৈরি পৃথিবীর প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। আমি অনেক আনন্দের সাথে তোমাদের জানাচ্ছি যে, আমি এবং ড. ডেভিড হ্যানসন এই বছর ঢাকায় আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ তে অংশগ্রহণ করছি। এতো বড় একটা ইভেন্টের অংশীদার হবার জন্য আমি উদগ্রীব হয়ে অপেক্ষা করছি। বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন আমাদেরকে এই সুযোগ দেয়ায় আমি ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি, সবার সাথে দেখা হবে। ধন্যবাদ।’

৫ ডিসেম্বর রাত ১২টার পরে বাংলাদেশে এসে পৌঁছাবে হংকং এর ‘হ্যানসন রোবোটিক্স’ এর তৈরি সোফিয়া।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটি বিশেষ সেশন থাকবে। সেখানে সোফিয়ার নির্মাতা ড. ডেভিড হ্যানসন মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। দুটি সেশনের প্রথম সেশনে সোফিয়ার সঙ্গে আলাপচারিতা হবে পলিসি মেকার ও সাংবাদিকদের মধ্যে। পরে আরেকটি সেশনে সফটওয়্যার নির্মাতা, উদ্যোক্তা, অ্যাপ-গেম ডেভলপারদের সঙ্গে কথা বলবে সোফিয়া।

Reneta

আগামী ৬ ডিসেম্বর ঢাকায় শুরু হবে দেশের বৃহত্তম তথ্য-প্রযুক্তি সম্মেলন ডিজিটাল ওয়ার্ল্ড।

বিভিন্ন নিয়মের বেড়াজাল টপকে সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া খুব সহজ না হলেও এক রোবটকে নাগরিকত্ব দিয়ে আলোচনার কেন্দ্রে সৌদি সরকার। অনেকে অভিযোগ করছে, সৌদি নারীরা যে সুযোগের কথা কল্পনাও করতে পারে না, সোফিয়া সেসব ভোগ করছে। সোফিয়াকে ধরা হয় বিশ্বের প্রথম নাগরিকত্ব পাওয়া রোবট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডিজিটাল ওয়ার্ল্ডবাংলাদেশে রোবট সোফিয়ারোবট সোফিয়াসোফিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দক্ষতাভিত্তিক শিক্ষার সম্প্রসারণে গুরুত্বারোপ করা হচ্ছে : ববি হাজ্জাজ

এপ্রিল ২১, ২০২৬

কারিগরি ত্রুটি মেরামত, জাতীয় গ্রিডে পুনরায় গ্যাস সরবরাহ শুরু

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের নির্বাচনে চার দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর

এপ্রিল ২১, ২০২৬

পাহাড়ি এলাকায় যুবকের মরদেহ উদ্ধার, হাসপাতালের পথে আরও দুইজনের মৃত্যু

এপ্রিল ২১, ২০২৬

বর্ষসেরা ক্রীড়াবিদ আলকারাজ, দল পিএসজি ও আরও যারা পুরস্কৃত

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT