চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সঙ্গে খেলতে চায় না কম্বোডিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

আগামী জুনে এএফসি এশিয়ান কাপ খেলতে মালয়েশিয়া যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আসরে অংশ নেয়ার আগে জামাল ভূঁইয়াদের একটি প্রস্তুতি ম্যাচ খেলানোর চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

কম্বোডিয়া, লাওস,এবং ইন্দোনেশিয়ার সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছে বাফুফে। তবে লাল-সবুজের দলের সঙ্গে না খেলার কথা সরাসরি জানিয়ে দিয়েছে কম্বোডিয়া।

ফিফা র‍্যাংকিংয়ে বর্তমানে ১৭১তম অবস্থানে আছে কম্বোডিয়া। তাদের চেয়ে ১৭ ধাপ পেছনে থাকা বাংলাদেশ আছে ১৮৮তম স্থানে। তবে কি র‍্যাংকিংয়ে বাংলাদেশ পেছনে থাকাতেই কম্বোডিয়ার খেলতে না চাওয়া?

শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ অবশ্য জানালেন ব্যাপারটি মোটেও র‍্যাংকিংয়ের নয়।

কম্বোডিয়া তাদের পার্শ্ববর্তী একটি দেশের সঙ্গে ম্যাচ খেলার ব্যাপারে আগ্রহী। তারা পরিষ্কারভাবেই জানিয়েছে আমাদের সঙ্গে খেলতে চায় না।

সোহাগ জানান, লজিস্টিক কিছু ব্যাপারের কারণেই কম্বোডিয়া খেলতে চাইছে না। তাছাড়া কোভিড পরিস্থিতিও একটা কারণ।

Reneta

লাওস এবং ইন্দোনেশিয়ার সঙ্গে ম্যাচের ব্যাপারে যোগাযোগ হওয়ার কথা জানিয়ে বাফুফে সাধারণ সম্পাদক জানান, এই দুই দল বাংলাদেশে আসতে চাইছে না। তারা চাইছে আমরা যেন তাদের দেশে গিয়ে খেলি।

ইন্দোনেশিয়ায় গিয়ে খেলার পর সেখান থেকে মালয়েশিয়ায় যাওয়াটা যোগাযোগ ব্যবস্থা ও কম দূরত্বের জন্য সহজ। তাই বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ইন্দোনেশিয়া হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও লাওসের সঙ্গেও হতে পারে ম্যাচ।

জামালদের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা মিয়ানমারের সঙ্গে ম্যাচ খেলা যায় কি না তা নিয়ে বাফুফে কর্তাদের সঙ্গে কথা বলেছেন বলেও জানান সোহাগ।

এদিকে কলকাতায় এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে যাবে বসুন্ধরা কিংস। দলটির অনেক খেলোয়াড় অবধারিতভাবেই জাতীয় দলে জায়গা পেতে যাচ্ছেন।

কলকাতায় খেলতে গেলে তাদের ছাড়াই ট্রেনিং ক্যাম্প হবে কি না , সেই সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি। আগে শুরু হলে পরবর্তীতে তারা ট্রেনিংয়ে যোগ দিতে পারে এমন ইঙ্গিতও দেন আবু নাইম সোহাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কম্বোডিয়াবাফুফেবাংলাদেশ ফুটবল দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কেনের রেকর্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

জুন ১৮, ২০২৬

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT