চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশিদের সোনা জেতার কৌশল শেখাবে চীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অ্যাথলেট ও প্রশিক্ষকদের ‘সোনা জেতানোর কৌশল’ শেখাবে চীনের ঐতিহ্যবাহী শেনইয়াং ক্রীড়া বিশ্ববিদ্যালয়। ক্রীড়া বিশ্ববিদ্যালয়টির সঙ্গে তিন বছরের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিকেএসপি।

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামছুর রহমান এবং শেনইয়াং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট লিউ ঝিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এর ফলে বিকেএসপির হাই পারফরম্যান্স ট্রেনিংয়ের জন্য নির্বাচিত অ্যাথলেট ও প্রশিক্ষকরা উচ্চতর প্রশিক্ষণের সুযোগ পাবেন।

এ ব্যাপারে বিকেএসপির মহাপরিচালক বলেন, ‘এ সমঝোতায় বিশেষজ্ঞ বিনিময়ের মাধ্যমে ক্রীড়াবিজ্ঞান বিভাগকে যুগোপযোগী করার সুযোগ রাখা হয়েছে। শেনইয়াং এর এক্সপার্টরা বিকেএসপিতে এসেও কোচ ও অ্যাথলেটদের প্রশিক্ষণ দিতে পারবেন। শেনইয়াং বিশ্ববিদ্যালয় থেকে বেশিরভাগ অ্যাথলেটই অলিম্পিকে সোনা জেতে। কীভাবে ওরা এত সাফল্য পায়, সেই অভিজ্ঞতা জেনে বিকেএসপির শিক্ষার্থীরাও সেটি কাজে লাগাতে পারবে।’

সুযোগ-সুবিধা ও সাফল্যে শেনইয়াং আদর্শ একটি প্রতিষ্ঠান। এ পর্যন্ত শেনইয়াং একাডেমির প্রশিক্ষণার্থীরা অলিম্পিকে ১০৩টি স্বর্ণপদকসহ মোট ৩৬৪টি পদক উপহার দিয়েছেন চীনকে। এ চুক্তির মাধ্যমে বিকেএসপি বেশি লাভবান হবে বলে মনে করে বাংলাদেশ থেকে চীনের একাডেমি পরিদর্শনে যাওয়া প্রতিনিধি দল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিকেএসপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬

মে ৮, ২০২৬

গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় বিএনপি: রিজভী

মে ৮, ২০২৬

নারায়ণগঞ্জে নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু

মে ৮, ২০২৬

সেঞ্চুরি তুলে ফিরলেন শান্ত, চালকের আসনে বাংলাদেশ

মে ৮, ২০২৬
ইরানের তেলবাহী জাহাজ ও যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে পাল্টাপাল্টি হামলার দাবি

ইরানের তেলবাহী জাহাজ ও যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে পাল্টাপাল্টি হামলার দাবি

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT