রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকায় র্যাবের অভিযানে ৯ বিদেশীসহ ১০ জনকে আটক
করা হয়েছে। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব।
র্যাব হেড কোয়ার্টরের পরিচালক মুফতি আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, বিদেশীরা মূলত ডলার জালিয়াত চক্রের সদস্য। এরা সবাই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। এরা বাংলাদেশে জাল ডলার ও জাল টাকা তৈরি করে।
অনেকদিন ধরেই এই জালিয়াতি চক্রটিকে ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছিল র্যাব। অভিযানের সময় বিপুল পরিমাণ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।









