চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডের সাথে সংঘর্ষ এড়াতেই পিছিয়ে গেল ‘সাহো’ মুক্তি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৯
বিনোদন
A A

আসছে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগামী ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল এ বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘সাহো’। কিন্তু শেষ সময়ে এসে বলিউডের দুই ছবির সাথে সংঘর্ষ এড়াতে মুক্তি পিছিয়ে গেল ছবিটির!

গেল সপ্তাহেই গুঞ্জন উঠেছিল যে, পিছিয়ে যেতে পারে ‘সাহো’ মুক্তির তারিখ। অবশেষে সেই গুঞ্জনই সত্য হলো। ঘোষণা এলো ১৫ আগস্ট নয়, সাহো মুক্তি পাচ্ছে ৩০আগস্ট।

১৫ আগস্ট বলিউডে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ‘মিশন মঙ্গল’ ও জন আব্রাহামের ‘বাটলা হাউজ’। ধারণা করা হচ্ছে এ কারণে মুক্তি পিছিয়ে নেয়া হয়েছে ‘সাহো’র। যদিও প্রযোজক ও নির্মাতার পক্ষ থেকে বলা হয়েছে, পোস্ট প্রোডাকশনের কাজ বাকি থাকায় মুক্তি পেছানো হয়েছে!

‘বাহুবলী’র পর দীর্ঘবিরতি নিয়ে ফের বিগ বাজেটের ছবি নিয়ে আসছেন প্রভাস। যেখানে প্রথমবারের মত দক্ষিণী এই সুপারস্টার জুটি বাঁধলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে।

প্রভাস-শ্রদ্ধা কাপুর ছাড়াও ছবিতে আরো অভিনয় করছেন বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ, নীল নীতিন, মুরালি শর্মা এবং চাঙ্কি পান্ডে, মহেশ মাঞ্জরেকর সহ আরো অনেকে।

এছাড়া ৩০০ কোটি রুপি বাজেটের এই ছবিটি হিন্দি ছাড়াও তামিল ও তেলেগুতে মুক্তি পাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয় কুমারজন আব্রাহামপ্রভাসমিশন মঙ্গলশ্রদ্ধা কাপুরসাহো
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস কমিটি গঠন

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

জুলাই ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬

সরকারি হাসপাতালের ল্যাব: পরিচালনায় নতুন ভাবনার সময় কি এসেছে?

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT