চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বল প্রধানমন্ত্রীর কোর্টে ছেড়ে দিয়েছি: মুজাহিদুল ইসলাম সেলিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৫ পূর্বাহ্ণ ০৭, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

বাম গণতান্ত্রিক জোট স্পষ্ট করে বলেনি তারা নির্বাচনে যাবে কী যাবে না। তবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বল প্রধানমন্ত্রীর কোর্টে ছেড়ে দিয়েছি।

মঙ্গলবার রাতে গণভবনে বাম গণতান্ত্রিক ঐক্যজোটের সঙ্গে সংলাপ শেষে এ কথা বলেন তিনি।

সংলাপে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বাম জোটের সহায়তা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক চেষ্টা করে যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি ঐক্যবদ্ধ না থাকলে আবার যুদ্ধাপরাধীদের জোট ক্ষমতায় আসতে পারে।

বিভিন্ন বিষয়ে একমত পোষণ করলেও অনেক বিষয়েই ভিন্নমত পোষণ করেন বলে জানান বাম নেতারা।

সন্ধ্যা ৭ টার আগেই গণভবনে পৌঁছান বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী সাইফুল হক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ ৮ দলের ১৬ নেতা । আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাগত জানান তাদের। সাড়ে ৭ টার দিকে বৈঠকের শুরুতে বাম গণতান্ত্রিক জোটের নেতাদের সংলাপ ও গণভবনে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ১৫ মিনিটের সূচনা বক্তব্যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় বাম জোটের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

ভিন্নমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, বাম জোটের প্রস্তাবসহ সংলাপের বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত মতামত দেবেন প্রধানমন্ত্রী। ঐক্যফ্রন্টের আন্দোলন নিয়েও মন্তব্য করেন তিনি।

Reneta

ঐক্যফ্রন্টের আন্দোলনের হুমকির জবাব দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, তারা রাজপথে আন্দোলনের নামে সন্ত্রাস করলে ১৪ দলও ঘরে বসে থাকবে না। বিভিন্ন জোটের মতামতকে গুরুত্ব দিয়েই সংবিধানের আলোই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুজাহিদুল ইসলাম সেলিমসংলাপসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT