চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষার আবেগ ভেসে যায় নগরীর রাস্তায়

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৩:৩৭ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৭
মতামত
A A
বৃষ্টি

ধুলোবালি আর দূষিত বাতাসের নগরীতে বৃষ্টি সবসময়ই প্রত্যাশিত। একপশলা বৃষ্টি যেন শান্তির পরশ বুলিয়ে দেয় নগরবাসীর মনে। সামাজিক মাধ্যমের যুগে সে আবেগ তারা লুকিয়েও রাখতে পারেন না। তাই বলা হয়ে থাকে বৃষ্টির ফোঁটায় মাটি ভেজার আগে ভিজে যায় ফেসবুকের পাতা। অনেকের মনেই উঁকি দেয় কাব্য।

বৃষ্টি হলেই নগরবাসীর এ স্বাভাবিক আবেগ যেন পরিণত হচ্ছে বিরক্তিতে। স্বাভাবিক বৃষ্টিপাতেই ডুবে যাচ্ছে নগরীর প্রধান প্রধান সড়ক। সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। কিন্তু তা প্রতিকারে যেন গাঁ নেই কারও। পানি নিষ্কাশনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠনগুলো একে অন্যকে দোষারোপ করেই দায় সাড়ছেন। নেই কোন কার্যকর উদ্যোগ।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী সাধারণত ৪৪ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে তাকে অস্বাভাবিক বৃষ্টিপাত বা ভারীবর্ষণ বলা হয়। কিন্তু তার চেয়ে অনেক কম বৃষ্টিপাতেও সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। জনদুর্ভোগ নিচ্ছে ভয়াবহ রূপ। এ মৌসুমে গত মঙ্গলবারই সর্বোচ্চ ৪৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে ঢাকায়। কিন্তু এতেই তলিয়ে যায় নগরীর প্রায় সব কটি গুরুত্বপূর্ন সড়ক। অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। নগরীর কিছু কিছু এলাকায় দীর্ঘদিন বৃষ্টির পানি জমে থাকার খবরও পাওয়া যাচ্ছে।

এই জলাবদ্ধতায় অফিসগামী কর্মজীবীদের পড়তে হয় সীমাহীন দুর্ভোগে। কোন কোন রাস্তা চলাচলের উপযোগী না থাকায় অন্য সড়কগুলোতে পড়ে যানবাহনের বাড়তি চাপ। সৃষ্টি হয় যানজটের। অন্যদিকে গণপরিবহন সংকট থাকায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও পাওয়া যাচ্ছে না বাস। সব মিলে আবেগের বর্ষা মৌসুম পরিণত হয়েছে দুর্ভোগের মৌসুমে। নগরবাসীর আবেগ যেন ভেসে যাচ্ছে নগরীর রাস্তার পানিতে।

পানি বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, নগরীর জলাবদ্ধতা দুর করতে হলে সবার আগে দরকার পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা। পানি নিষ্কাশনের পথের সকল প্রতিবন্ধকতা দুর করা। এ জন্য নগরীতে যে প্রাকৃতিক জলাশয়গুলো রয়েছে সেগুলো মুক্ত করার পাশাপাশি কৃত্রিমভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।

তাদের মতে, অপরিকল্পিত নগরায়ন, প্রাকৃতিক জলাশয় ভরাট, ড্রেনেজ ব্যবস্থায় ত্রুটি, বজ্য ব্যবস্থাপনায় ত্রুটি ইত্যাদি কারণে একটু বৃষ্টিপাত হলেই নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। যার ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে মানুষকে।

Reneta

তিনটি উপায়ে নগরীর জলাবদ্ধতা দুর করা যেতে পারে বলে এর আগে অনেক বিষেজ্ঞ নিজেদের মতামত ব্যক্ত করে বিভিন্ন পরামর্শ দিয়েছেন নগর কর্তৃপক্ষকে। প্রথমত: নগরীতে যে প্রাকৃতিক জলাশয় রয়েছে সেগুলো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পাশাপাশি তার পানি ধারণ ক্ষমতা আরও বাড়াতে হবে। দ্বিতীয়ত: কৃত্রিমভাবে বৃষ্টির পানিকে ভূগর্ভে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।তৃতীয়থ: ‘ওয়াটার সেনসেটিভ আরবান প্লানিং’ করতে হবে।

অফিসের সামনে বৃষ্টির পানিতে
অাটকে গেছে বেড়নোর পথ

কিন্তু তাদের এ কথাগুলো সিটি করপোরেশন, ওয়াসাসহ সংশ্লিষ্টরা কানে তুলছেন বলে মনে হচ্ছে না। খাল দখলমুক্ত করা, ড্রেনেজ ব্যবস্থা উন্নত করাসহ জলবদ্ধতা নিরসনে নানা মাস্টারপ্লানের কথা বলা হলেও কার্যত কিছুই দৃশ্যমান হচ্ছে না। সামান্য বৃষ্টিতেই নগরবাসীকে পড়তে হচ্ছে সীমাহীন দুর্ভোগে।

 

 

 

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনদুর্ভোগঢাকার জলাবদ্ধতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পানির নিচে সড়ক, সাজেকে আটকা প্রায় ৪০০ পর্যটক

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় শুরু হচ্ছে জাতীয় বৃক্ষমেলা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার একই সময়ে সূর্যের আলো পাবেন পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ

জুলাই ৮, ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

জুলাই ৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT