চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতিকে বিশ্ব কীভাবে গ্রহণ করেছিল?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মাত্র সাড়ে ৩ বছর পেয়েছিলো বাংলাদেশ। এই কম সময়ের শাসনামলেই প্রায় শূন্য অর্থনীতির দেশকে আত্মমর্যাদাসম্পন্ন জাতি হিসেবে প্রতিষ্ঠিত করে যান বঙ্গবন্ধু।

সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়- বঙ্গবন্ধুর এ পররাষ্ট্রনীতিকে স্বাগত জানায় শান্তিকামী বিশ্ব। ক্যারিশমাটিক নেতৃত্বগুণে বঙ্গবন্ধুর শাসনামলেই সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্সসহ ১২১টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

কম সময়ের মধ্যে বিশ্বের বেশিরভাগ দেশের স্বীকৃতি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ অর্জন ছিলো বঙ্গবন্ধু সরকারের অন্যতম সাফল্য। ১৯৭২ সালের ২৫শে মার্চ ভারতের সঙ্গে ২৫ বছরের মৈত্রী চুক্তি সই করে বাংলাদেশ। দুই বছরের মধ্যে স্বীকৃতি দিতে বাধ্য হয় পাকিস্তান।

বঙ্গবন্ধুর শাসনামলেই কমনওয়েলথ, ওআইসি, আইএমএফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে বাংলাদেশ।

বাস্তব অবস্থার বিবেচনায় স্বীকৃতি অর্জনের পাশাপাশি যুদ্ধকালীন বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেওয়া চীন ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর সঙ্গেও সম্পর্কোন্নয়নের ওপর জোর দেন বঙ্গবন্ধু।

শুরুতে জাতিসংঘের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে চীন ভেটো দিলেও পরে বঙ্গবন্ধুর ক্যারিশমাটিক নেতৃত্বের কাছে কার্যত নতি স্বীকার করে পরাশক্তি।

Reneta

১৯৭৪ সালের ১৭ই সেপ্টেম্বর ১৩৬তম সদস্য হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় জাতিসংঘ। ২৫শে সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেন বাংলাদেশের জাতির পিতা।

অর্থনীতি শক্তিশালী করতে এশিয়া-ইউরোপ-আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সফর করে বঙ্গবন্ধু বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান। বিশ্ব নেতাদের কাছ থেকেও সাড়া ছিলো ইতিবাচক।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুবঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT