চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনের রূপরেখা তৈরি: আইনমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২২
- সেমি লিড, আদালত
A A

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে একটি তদন্ত কমিশন গঠনের রূপরেখা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক কর্মশালায় দেয়া বক্তব্যের সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী একথা বলেন।

এসময় তিনি বলেন ‘আমরা কমিশনের একটা রূপরেখা তৈরি করেছি। তবে বর্তমান বৈশ্বিক-অর্থনৈতিক প্রেক্ষাপটে সে রূপরেখাটির ব্যাপারে নীতিনির্ধারকদের সাথে আলোচনা করাটা হয়ে ওঠেনি। তবে আসা করছি কিছুদিনের মধ্যেই এবিষয়ে আলোচনায় বসতে পারব। আর এই বছর শেষ হওয়া নাগাদ আমরা হয়ত কমিশনটা চালু করতে পারব।’

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় দণ্ডিত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যাবার কথাও জানান আইনমন্ত্রী।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আজকের কর্মশালায় প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইএলও’র কান্ট্রি ডিরেক্টর টুমো পৌটিআইনেন, আইন মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো: গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিভাগের সচিব মো: মইনুল কবির, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো: মুজিবুল হক (এমপি)। এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সেলিনা আক্তার। আর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকার শ্রম আপিল ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি মো: ফারুক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনমন্ত্রীবঙ্গবন্ধু হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT