চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় তিন স্তরের নিরাপত্তা, মানতে হবে স্বাস্থ্যবিধি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২১
- সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A

আসন্ন বইমেলা নির্বিঘ্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বইমেলায় অতিরিক্ত একটি প্রবেশ পথ থাকছে। যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা-সহ বইমেলা কেন্দ্রিক কোনো ধরনের নাশকতা ও প্রকাশকদের ওপর হামলার হুমকি নেই।

আজ মঙ্গলবার দুপুরে বইমেলা প্রাঙ্গণে অস্থায়ী ডিএমপি কন্ট্রোল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণ পদ রায়।

তিনি বলেন, `এবারে বইমেলায় প্রধানত তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পোশাকধারী পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।’

‘‘এছাড়া, সিসিটিভি, আর্চওয়ে থাকবে, গোয়েন্দা সংস্থা ও ডিবির টিম সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। আমাদের মোবাইল পেট্রোল থাকবে, ফুট পেট্রোল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।’’

এক প্রশ্নের জবাবে কৃষ্ণ পদ রায় বলেন, ‘বইমেলায় কোনো ধরনের নাশকতা ও প্রকাশকদের ওপর হামলার হুমকি নেই। তবে বিষয়টা আমাদের মাথায় রয়েছে। অতীতের ঘটনা মাথায় রেখেই আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। মানুষের অনুভূতিতে আঘাত দেয় এমন বই প্রকাশ হচ্ছে কিনা আমরা খোঁজ রাখছি। কেউ অপরাধমূলক কাজ করছে কিনা সে ব্যাপারেও আমরা নজরদারি করছি। এমন কোনো তথ্য পেলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।’

Reneta

‘‘আমরা একটি ভিন্ন সময়ে বইমেলা শুরু করছি। করোনার পরিস্থিতি মাথায় রেখে প্রতি বছরেরর মতো এবারো নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার একটি অতিরিক্ত প্রবেশ পথ যুক্ত করেছি যেটি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অথবা শিখা চিরন্তন গেট দিয়ে প্রবেশ করা যাবে।’’

ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, পার্কিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। যারা বই মেলায় আসবেন শুধুমাত্র তারাই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের গেট দিয়ে প্রবেশ করবেন। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের মাঝখানের পথ পথচারীদের জন্য উন্মুক্ত থাকবে। বিশেষ কোনো পরিস্থিতি ছাড়া এ পথে গাড়ি প্রবেশ করবে না।

স্বাস্থ্যবিধি মেনেই সবাইকে মেলায় আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা মেলায় আসবেন তারা অবশ্যই মাস্ক পড়ে আসবেন। হাত ধোয়া কিংবা স্যানিটাইজ করার জন্য গেটে ব্যবস্থা থাকবে।

আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন এবারের বইমেলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বইমেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডার আলবার্টায় ভয়াবহ ঘূর্ণিঝড়, আহত ৩

জুলাই ১০, ২০২৬

চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

জুলাই ১০, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের মহাতারকা

জুলাই ১০, ২০২৬

আর্লিং হালান্ড: মাঠে দানব, বাইরে শান্ত-মিষ্টি বালক

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার কক্সবাজারের সৈকতে ভেসে এলো অর্ধগলিত মৃতদেহ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT