চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রি খেতে ডেটিংয়ে যান কিছু নারী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ২৪, জুন ২০১৯
অন্যান্য
A A

মানুষ কেন ডেট করতে যায়? এর উত্তর খুবই স্বাভাবিক। ভালোবাসার বা পছন্দের মানুষের সঙ্গে দেখা করতে ডেটিংয়ে যায় মানুষ। অথবা প্রিয়জনের সঙ্গে ভালোবাসা বিনিময় করতে।

তবে সম্প্রতি একটি গবেষণা বলছে ভিন্ন কথা। সেই গবেষণা বলছে, কিছু নারী ডেটিংয়ে যায় ফ্রি খাওয়ার জন্য, প্রিয়জনের সঙ্গে সাক্ষাত বা ভালোবাসা বিনিময় বা তাকে ভালোভাবে বোঝার জন্য নয়। একে ‘ফুডি কলস’ বলা হচ্ছে।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আজুসা প্যাসিফিক ইউনিভার্সিটির গবেষকরা ‘ফুড কলস’ এর ধারণা বোঝার চেষ্টা করেছেন। তারা জানার চেষ্টা করেছেন, মানুষ ইচ্ছে করেই ফ্রি খাওয়ার জন্য ডেটিংয়ে যায়, অন্যের প্রতি মোহ থেকে নয়। কাছে টাকা থাকুক বা না থাকুক, নতুন নতুন রেস্তোরাঁয় যাওয়ার প্রলোভন থেকে এমনটি হতে পারে।

দুটি ভিন্ন গ্রুপের নারীরে ওপর এই গবেষণা চালানো হয়েছে। প্রথম ধাপে একটি গ্রুপের ৮২০ জন নারীকে তাদের বিশ্বাস, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, তাদের ভূমিকা এবং সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হয়।

এরপর তাদের জিজ্ঞাসা করা হয়, তারা কখনো ‘ফুডি কলস’ এ জড়িয়েছে কিনা এবং এটা সামাজিকভাবে গ্রহণযোগ্য কিনা। তাদের মধ্যে ২৩ শতাংশ নারী স্বীকার করেন, তারা শুধুমাত্র ফ্রিতে খাওয়ার জন্য ডেটিংয়ে যান। এটি সামাজিকভাবে গ্রহণযোগ্য বলেও তারা জানিয়েছেন। তবে অংশগ্রহণকারীদের বেশিরভাগ জানিয়েছেন এটি গ্রহণযোগ্য নয়।

এর পরের ধাপে গবেষকরা ৩৫৭ জন নারীকে একই প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং তাদের ৩৩ শতাংশ নারী ‘ফুডি কলস’ এ জড়ানোর কথা স্বীকার করেন।

Reneta

গবেষকরা জানান, এই ধরনের নারীরা ‘অন্ধ ত্রয়ী’ প্রবণতার হয়ে থাকেন। তারা মানসিকভাবে অস্থির, প্রতারক এবং আত্মমুগ্ধ চরিত্রের অধিকারী হয়ে থাকেন। তাদের ভালোবাসার সম্পর্কে প্রতারণামূলক এবং শোষণমূলক বৈশিষ্ট্য দেখা যায়। তারা ভালোবাসার মানুষের সঙ্গে রাত্রীযাপনসহ দৈহিক সম্পর্ক স্থাপনও করে থাকে।

গবেষকরা আরও বলছেন, ‘ফুডি কলস’ এর প্রবণতা যে কোনো ধরনের সম্পর্কের ক্ষেত্রেই হতে পারে। আবার এটি শুধু নারীদের বেলায় হবে এমনটি নয়, পুরুষের বেলাতেও হতে পারে। যেহেতু এই গবেষণায় শুধু নারীদের প্রশ্ন করা হয়েছে, পুরুষের ক্ষেত্রেও এর ফলাফল একই হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেটিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাবা-ছেলে টেস্ট খেলেছেন, তার ডাক আসেনি

পরবর্তী

দু’পক্ষের মধ্যে উত্তেজনা, বয়স্ক ছাত্রদল নেতাদের হুশিয়ারি

পরবর্তী

দু’পক্ষের মধ্যে উত্তেজনা, বয়স্ক ছাত্রদল নেতাদের হুশিয়ারি

মাহমুদউল্লাহকে নিয়ে ছুটছেন ফিফটি পেরোনো মুশফিক

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT