চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

আবুল কাশেম হৃদয়আবুল কাশেম হৃদয়
১১:১৫ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৮
কুমিল্লা, রাজনীতি
A A

বাশার মাহমুদ রাত ৯টা ২৫ ‍মিনিটে ফেসবুকে লিখেছিলেন, ‘আল্লাহ হাফেজ, সবাই ভাল থাকবেন ক্ষমা করবেন আমাকে’। সোমবার রাতের এই স্ট্যাটাস দেওয়ার পর বন্ধুরা কমেন্ট বক্সে কেউ লিখেছেন ‘কী হয়েছে তোর’, আবার কেউ লিখেছেন, ‘কোন সমস্যা নাই, আল্লাহর উপর ভরসা রাখো।’

নানা রকম বক্তব্যে শুভাকাঙ্ক্ষী বন্ধুরা বিভিন্ন কমেন্ট করলেও কোনো কমেন্টের উত্তর দেননি বাশার। এমনসব কমেন্টের মধ্যেই ভোর পাঁচটায় একজন কমেন্ট করেছেন ‘বাশার আর আমাদের মাঝে নেই’!

বাশারের মৃত্যুতে মঙ্গলবার ফেসবুকে শোক বার্তায় স্ট্যাটাস দেয় চান্দিনা উপজেলা ছাত্রলীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতা-কর্মী। তবে বিষয়টি নিয়ে একেবারে কিছু জানে না চান্দিনা থানা পুলিশ!

মঙ্গলবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ শামছুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই।

পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সকলকে হতাশ করে চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বাশার মাহমুদ। তিনি চান্দিনা পৌর এলাকার ১নং ওয়ার্ডের কচুয়ারপাড় গ্রামের ব্যবসায়ী আব্দুল জব্বারের ছেলে। স্থানীয় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। দুই ভাইয়ের মধ্যে বাশার ছোট।

Reneta

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক একটি বিষয় নিয়ে পিতা ও বড় ভাইয়ের সাথে মনোমালিন্য চলছিল তার। সোমবার নিজ আইডি থেকে ‘আল্লাহর কসম করে বলতেছি যদি আমার মৃত্যু হয় তার পুরো দায় আমার ফ্যামিলির, বিশেষ করে আমার ভাইয়ের, আমার মৃত্যুতে অন্য কারো প্ররোচণা ছিল না, আল্লাহ হাফেজ, সবাই ভাল থাকবেন ক্ষমা করবেন আমাকে।’

এমন স্ট্যাটাসের পরপরই আত্মীয়-স্বজনরা বাশারের পরিবারের সাথে যোগাযোগ শুরু করেন। ততক্ষণে বাশার তার নিজ বাড়িতে আত্মঘাতী ওষুধ সেবন করেন। পরিবারের লোকজন তাকে দ্রুত চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নিয়ে যান। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। মঙ্গলবার দুপুরে জানাজা শেষে মরদেহ দাফন সম্পন্ন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আত্মহত্যাছাত্রলীগ নেতার আত্মহত্যাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬

‘কাজই শামস সুমনকে বাঁচিয়ে রাখবে’

এপ্রিল ২৪, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এপ্রিল ২৪, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬

তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT