চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকের তথ্য চুরি: তদন্তে হাজির হবেন না জাকারবার্গ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুক-তদন্তে হাজির হবেন না জাকারবার্গ

ক্যামব্রিজ অ্যানালিটিকার মাধ্যমে প্রায় ৫০ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর তথ্য চুরির অভিযোগে শুরু হওয়া তদন্তে হাজির হতে অস্বীকৃতি জানিয়েছেন সামাজিক মাধ্যমটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

যুক্তরাষ্ট্রে ভুয়া খবর তদন্তকারী পার্লামেন্টারি কমিটি এই তদন্তটি চালাচ্ছে। কমিটির চেয়ারম্যান ড্যামিয়েন কলিন্স জাকারবার্গকে তদন্তের কাজে দায়িত্বরত এমপিদের সামনে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানান।

ক্যামব্রিজ অ্যানালিটিকা নামের ডেটা অ্যানালিসিস ফার্মের বিরুদ্ধে অবৈধ উপায়ে ফেসবুকের প্রায় ৫ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহের ঘটনায় ক্ষমা চেয়েছেন জাকারবার্গ। ব্যবহারকারীদের ‘বিশ্বাস ভঙ্গ’ করার জন্য দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু বলেছেন, তদন্তের জিজ্ঞাসাবাদের জন্য কমিটির সদস্য এমপিদের সামনে হাজির হবেন না তিনি।

নিজের পরিবর্তে তার অন্যতম জ্যেষ্ঠ নির্বাহী, ফেসবুকের চিফ প্রোডাক্ট অফিসার ক্রিস কক্সকে তদন্তের জিজ্ঞাসাবাদে আত্মপক্ষ সমর্থনের জন্য পাঠাবেন বলে জানিয়েছেন মার্ক জাকারবার্গ। কক্সই ইস্টার উপলক্ষে পার্লামেন্টের ছুটি শেষে প্রথম সপ্তাহে যাবতীয় প্রমাণ নিয়ে এমপিদের সামনে বসবেন।

এই আমন্ত্রণ ফিরিয়ে দেয়াকে ‘বিস্ময়কর’ বলে মন্তব্য করেছেন ডিপার্টমেন্ট ফর কালচারাল মিডিয়া অ্যান্ড স্পোর্ট সিলেক্ট কমিটির চেয়ারম্যান কলিন্স। গণমাধ্যমকে তিনি বলেন, ‘এখন পর্যন্ত যেসব অসাধারণ প্রমাণ থাকার ব্যাপারে আমরা শুনেছি… এটা একেবারেই বিস্ময়কর যে, মার্ক জাকারবার্গ জিজ্ঞাসাবাদের জন্য এখনো উপস্থিত হওয়ার মতো নিজেকে তৈরি করতে পারেননি।’

‘প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ফেসবুক ব্যবহারকারী ও আমাদের তদন্তের সাথে সংশ্লিষ্ট,’ বলেন তিনি।

Reneta

জাকারবার্গকে সিদ্ধান্তটা আরেকবার ভেবে দেখতে জোর আহ্বান জানিয়েছেন কলিন্স।

তবে ফেসবুক কর্তৃপক্ষের বক্তব্য, কমিটির সব প্রশ্নের জবাব দেয়ার জন্য কক্সই উপযুক্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুকফেসবুক হ্যাকিংলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

লালমনিরহাটের বিমানবন্দরটি এখন ‘কৃষি খামার’

পরবর্তী

বিজিএমইএ ভবন: সংশোধন করে মুচলেকা দেয়ার পর সোমবার আদেশ

পরবর্তী
বিজিএমইএ

বিজিএমইএ ভবন: সংশোধন করে মুচলেকা দেয়ার পর সোমবার আদেশ

যশোরে শত ভাগ ভাইরাসমুক্ত উচ্চ ফলনশীল চেরি টমেটো

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT