চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজিএমইএ ভবন: সংশোধন করে মুচলেকা দেয়ার পর সোমবার আদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৩ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০১৮
আদালত
A A
বিজিএমইএ

ভবন ভাঙতে আর সময় চাওয়া হবে না এ মর্মে বিজিএমইএ’র দেয়া মুচলেকাটি সঠিক ভাবে না হওয়ায় এটি সংশোধন করে আবার দিতে বলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এবং এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য সোমবার দিন ধার্য করেন।

এর আগে এই ভবন ভাঙতে তৃতীয়বারের মতো সময় আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল আপিল বিভাগ বিজিএমইএকে আর সময় চাওয়া হবে না মর্মে মুচলেকা দিতে বলেন।

সে অনু্যায়ী বিজিএমইএ বুধবার আদালতে মুচলেকা দিলে সেখানে কয়েকটি বিষয়ে অস্পষ্টতা আছে উল্লেখ করে আদালত সংশোধন করে আবার মুচলেকা দিতে বলেন।

বুধবার আদালতে বিজিএমইএ’র পক্ষে ছিলেন, অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী ও ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রাজউকের অনুমোদন ছাড়াই বহুতল বিজিএমইএ ভবন নির্মাণ করা হয়েছে উল্লেখ করে ২০১০ সালের ২ অক্টোবর ইংরেজি দৈনিক ‘নিউ এজ’ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ হয়।

ওইদিনই সুপ্রিম কোর্টের আইনজীবী ডি এইচ এম মনিরউদ্দিন প্রতিবেদনটি হাইকোর্টের নজরে আনেন। পরদিন হাইকোর্ট বিজিএমইএ ভবন কেন ভাঙার নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন।

Reneta

২০১১ সালের ৩ এপ্রিল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বিজিএমইএ ভবন ভেঙে ফেলার নির্দেশ দিয়ে রায় দেন।

রায়ে বিজিএমইএ-কে নিজস্ব অর্থায়নে ভবনটি ভাঙতে বলা হয়। ভবনটি নির্মাণের আগে ওই স্থানের ভূমি যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরিয়ে দিতেও নির্দেশ দেওয়া হয় রায়ে।

ওই বছরের ৫ এপ্রিল বিজিএমইএ’র আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায় ছয় মাসের জন্য স্থগিত করেন। পরে আপিল বিভাগ সে স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ান।

তবে, ২০১৩ সালে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর লিভ টু আপিল করে বিজিএমইএ। ২০১৬ সালের ২ জ‍ুন ওই লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। এরপর রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) আবেদন করে বিজিএমইএ। ২০১৭ সালের ৫ মার্চ রিভিউ আবেদনও খারিজ করে দেন সর্বোচ্চ আদালত।

এরপর ১২ মার্চ আপিল বিভাগ বিজিএমইএ ভবনটি ৬ মাসের মধ্যে ভাঙার নির্দেশ দেন। ওই ৬ মাস সময় শেষ হওয়ার আগেই ভবন ভাঙতে এক বছরের সময় চেয়ে আবেদন করে বিজিএমইএ।

এরপর গত ৮ অক্টোবর আপিল বিভাগ বহুতল ভবনটি ভাঙতে ‘শেষ সুযোগ’ উল্লেখ করে বিজিএমইএ কে সাত মাস সময় দেন।

কিন্তু সাত মাস সময় শেষ হবার আগেই ভবন ভাঙতে আরও এক বছর সময় চেয়ে গত ৫ মার্চ আপিল বিভাগে আবেদন করে বিজিএমইএ। আবেদনের শুনানির পর এ বিষয়ে আদেশের জন্য ২৭ মার্চ দিন ধার্য করেন আপিল বিভাগ।

১৯৯৮ সালের ২৮ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিএমইএ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভবন নির্মাণ শেষ হলে ২০০৬ সালের ৮ অক্টোবর বিজিএমইএ ভবন উদ্বোধন করেন সেসময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরপর থেকে বিজিএমইএ ভবনটিকে তাদের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ফেসবুকের তথ্য চুরি: তদন্তে হাজির হবেন না জাকারবার্গ

পরবর্তী

যশোরে শত ভাগ ভাইরাসমুক্ত উচ্চ ফলনশীল চেরি টমেটো

পরবর্তী

যশোরে শত ভাগ ভাইরাসমুক্ত উচ্চ ফলনশীল চেরি টমেটো

এমন হারকে ‘থাপ্পড়’ মনে করছেন আর্জেন্টিনা কোচ

সর্বশেষ

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT