একসময়ের আলোচিত ও সমালোচিত নায়িকা মুনমুন। কালের পরিবর্তনে ‘টক-জাল-মিষ্টি’ খ্যাত এ নায়িকা হারিয়ে গিয়েছিলেন। আবার সময়ের প্রয়োজনে সিনে পর্দায় হাজির হচ্ছেন তিনি।
‘মেঘ কন্যা’ নামের একটি ছবিতে নায়ক ফেরদৌসের সঙ্গে বিশেষ একটি গানে উপস্থিত হচ্ছেন এ নায়িকা। একই গানে আরও থাকছেন সুফি ঘরানার কণ্ঠশিল্পী পুলক।
মিনহাজুল ইসলাম পরিচালিত এ ছবির বিশেষ এ গানটির শিরোনাম ‘মুসাফির মুসাফির আমরা সবাই মুসাফির’। কবির বকুলের কথায় ও শওকত আলী ইমনের সুরে তৈরি গানটিতে কণ্ঠ দিয়েছেন যৌথভাবে দিনাত জাহান মুন্নী, পুলক ও হৃদ্র।
ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বান্দরবানে গানটির দৃশ্যধারণ হয়েছে। যাতে অংশ নিয়েছেন কণ্ঠশিল্পী পুলক ছাড়াও ফেরদৌস এবং মুনমুন। অবশ্য ছবিতে ফেরদৌসের নায়িকা হিসেবে দেখা যাবে নবাগত নিঝুম রুবিনাকে।






