চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেরদৌসী প্রিয়ভাষিণীর প্রতি জাতির শেষ শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
ফেরদৌসী প্রিয়ভাষিণী

ফেরদৌসী প্রিয়ভাষিণীকে শ্রদ্ধা-ভালোবাসার মধ্য দিয়ে বিদায় জানিয়েছে পুরো দেশ। বৃহস্পতিবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণসভার আয়োজন করা হয়।

বেলা এগারটায় প্রিয়ভাষিণীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে অাসেন মেয়ে রত্নেশ্বরী প্রিয়দর্শিনী,ফুলেশ্বরী প্রিয়নন্দিনী, ছেলে কারু তিতাস, কাজী শাকের তূর্য।

শুরুতেই ঢাকা জেলার পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর বাংলাদেশ অাওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, নির্যাতিত মুক্তিযোদ্ধা হিসেবে প্রিয়ভাষিণীর যে ত্যাগ-তিতিক্ষা তা নতুন প্রজন্মের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তার ভাস্কর্য শিল্পচর্চায় নতুন মাত্রা যোগ করেছে, শিল্প পেয়েছে এক নতুন মাত্রা। তিনি সারা জীবনভর মুক্তিযুদ্ধের যে চেতনা ধারণ করে গেছেন, তা নতুন মাত্রিকতা পাবে। নতুন প্রজন্ম সে ধারায় সামিল হবেন।ফেরদৌসী প্রিয়ভাষিণী

তিনি বলেন, সাহস থাকলে যে সব বাধা অতিক্রম করা যায়, তার উদাহরণ ফেরদৌসী প্রিয়ভাষিণী। তার উপর বারবার অাঘাত এসেছে, কিন্তু তিনি বারবার ঘুরে দাঁড়িয়েছেন। যুদ্ধাপরাধীদের বিচার ও নারীর মর্যাদা প্রতিষ্ঠায় তিনি জীবনভর লড়াই করে গেছেন।

সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে শ্রদ্ধা জানাতে অাসে বাংলাদেশ নারী পরিষদ, জাতীয় কবিতা পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী, অাইন ও সালিস কেন্দ্র, বেঙ্গল ফাউন্ডেশন, সম্মিলিত সামাজিক অান্দোলন, মুক্তিযুদ্ধ জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, অান্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Reneta

গণজাগরণ মঞ্চের পক্ষে শ্রদ্ধা জানান ইমরান এইচ সরকার। শ্রদ্ধা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়।ফেরদৌসী প্রিয়ভাষিণী

এমিরেটাস অধ্যাপক অানিসুজ্জামান বলেন, ফেরদৌসী প্রিয়ভাষিণী একই সাথে সাহস ও সম্ভ্রমের প্রতীক। মুক্তিযুদ্ধের মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার জন্য তার অবদান অনুকরণীয় দৃষ্টান্ত। সংস্কৃতি চর্চায় তার ভাস্কর্য এক নতুন সংযোজন। নতুন প্রজন্ম তার সম্পর্কে ভালোভাবে জানলে দেশকে অারো ভালোভাবে জানতে পারবে।

কামাল লোহানী বলেন, তিনি ছিলেন সাহসী নারীর প্রতীক। মুক্তিযুদ্ধে নির্যাতনের কথা লুকিয়ে না রেখে লোকসমাজে তা প্রকাশ করেছেন। নির্যাতিত নারীর পক্ষে দাঁড়িয়ে তিনি অনন্য সাধারণ ভূমিকা পালন করেছেন। তার অনন্য অবদানের কথা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে।

রামেন্দু মজুমদার বলেন, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সাহসী নারী। পাকিস্তানিদের নির্যাতনের কথা তিনি অকপটে স্বীকার করেছেন। অন্যান্য নির্যাতিত নারীদের পুনর্বাসনে কাজ করেছেন। তার সামাজিক গুরুত্ব অনেক। যুদ্ধাপরাধীদের বিপক্ষে দাঁড়িয়ে তিনি সবসময় সোচ্চার হয়েছেন।ফেরদৌসী প্রিয়ভাষিণী

শহীদ মিনার থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। বাদ জোহর জানাজার পর তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

ফুলেশ্বরী প্রিয়নন্দিনী বলেন, ‘গত চারমাস আমার মা ঘর থেকে বের হতে পারেননি। আকাশ বাতাস ফাল্গুন দেখেননি। আজ আপনারা উনাকে একটা ফাল্গুন দিয়েছেন। মায়ের জীবনটা কেটেছে সংগ্রামে। তার একটা আশ্রয়ের দরকার ছিল। আজ মা শহীদ জননী জাহানারা ইমামের পাশে শেষ আশ্রয় পেলেন। তার কবরের পাশেই মাকে সমাহিত করা হবে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে জানানো হয়, অাগামী ১৩ মার্চ বিকেল ৪ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ছবি: ওবায়দুল হক তুহিন, মুহাম্মাদ আসাদুল্লাহ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফেরদৌসী প্রিয়ভাষিণীলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৬, ২০২৬

ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিসিকের নির্মাণাধীন ফটক ধসে ১ শ্রমিক নিহত

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

এপ্রিল ২৬, ২০২৬
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT