চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবল রেফারিদের বেতন কত?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ফুটবলে কঠিন কাজগুলোর মধ্যে রেফারিংটা নিশ্চয়ই অন্যতম। রেফারিদের প্রতিটি সিদ্ধান্তই কোচ, খেলোয়াড় এবং দর্শক দ্বারা চুলচেরা বিশ্লেষণ ও যাচাই করা হয়। এমনকি ভুল কমানোর জন্য ভিডিও সহকারী রেফারি (ভিএআর) সাহায্যও নেয়া হচ্ছে। কিন্তু নতুন প্রযুক্তির আড়ালেও প্রচুর বিতর্ক রয়ে যাচ্ছে।

ফুটবলারদের বেতন নিয়ে সারাবছরই আলোচনা হয়। সরগরম থাকে ফুটবল অঙ্গন। কিন্তু মাঠে দামি ফুটবলারদের পরিচালনায় বা খেলার সৌন্দর্য রক্ষায় যারা থাকেন, তাদের পারিশ্রমিক নিয়ে কখনও আলোচনা হয় না!

আলোচনার তেমনকিছু খুব কমই নজরে আসে। এবার নজর এড়ানো রেফারিদের দিকে ফিরে তাকিয়েছে ফুটবলের হাঁড়ির খবর রাখা গোলডটকম। যদিও তারা শুধু ইউরোপের রেফারিদের বেতনের দিকটা তুলে ধরেছে।

গোল ডটকমের তদন্তে উঠে এসেছে ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপের শীর্ষ লিগগুলোর রেফারিদের বেতনের প্রকৃত চিত্র।

ব্রিটেনের রেফারিরা কতটুকু অর্থ উপার্জন করেন? গোল ডটকম বলছে, এটা নির্ভর করে রেফারির ম্যাচের মানের উপর। এতে একটি ম্যাচ থেকে রেফারিদের পাওয়া অর্থের পরিমাণ অনেক কম-বেশি হয়। যুক্তরাজ্যের অপেশাদার রেফারিরা একটি গেম-টু-গেমের ভিত্তিতে কাজ করেন এবং তাদের ম্যাচ ফি স্থানীয় ফুটবল অ্যাসোসিয়েশনের উপর নির্ভর করে। তাদেরকে সাধারণত ২০ থেকে ৪০ পাউন্ড করে দেয়া হয়।

আধা-পেশাদার এবং ইংলিশ ফুটবলের নিম্ন পর্যায়ের রেফারিরা তাদের ম্যাচ ফি’র সঙ্গে আনুষঙ্গিক ভাতা পান। ম্যাচ প্রতি তাদের ৮০ পাউন্ডের সঙ্গে ভেন্যু থেকে যাতায়াত দূরত্বের ভিত্তিতে খরচ পান।

Reneta

আর ইংল্যান্ডের শীর্ষ লড়াই প্রিমিয়ার লিগের রেফারিরা বেতনভুক্ত হন এবং তাদের নিয়মিত বেতনের সঙ্গে ম্যাচ ফি দেয়া হয়। ইংলিশ শীর্ষ লিগের একজন রেফারি বছরে ৭০ হাজার পাউন্ড পর্যন্ত আয় করেন। অভিজ্ঞতার উপর ভিত্তি করে তাদের বেসিক বার্ষিক বেতন শুরু হয় ৩৮-৪২ হাজার পাউন্ড থেকে। সেই সাথে ম্যাচ প্রতি পান ১১,৫০ পাউন্ড। তবে ইংলিশ চ্যাম্পিয়নশিপের রেফারিদের বেতন স্কেল প্রিমিয়ার লিগের সমান হলেও তারা ম্যাচ ফি পান ৬০০ পাউন্ড।

ইংল্যান্ডে বেসিক বেতনের সঙ্গে ম্যাচ ফি আলাদা করে দিলেও ইউরোপের অন্য শীর্ষ লিগগুলো তাদের রেফারিদের বেতন দেয় ম্যাচ-টু-ম্যাচ ভিত্তিতে। এক্ষেত্রে ম্যাচ প্রতি সবচেয়ে বেশি অর্থ দেয় লা লিগা। স্প্যানিশ রেফারিরা ম্যাচ প্রতি পান ৫২০০ পাউন্ড। এছাড়া জার্মানিতে ৩১৫০, ইতালিতে ৩০০০, ফ্রান্সে ২৪০০ ও পর্তুগালে ১০০০ পাউন্ড ম্যাচ প্রতি দেয়া হয় রেফারিদের।

চ্যাম্পিয়ন্স লিগের রেফারিদের অভিজ্ঞতার উপর নির্ভর করে কয়েক ভাগে করা হয় এবং এখানে এলিট প্যানেলের রেফারিকে প্রতি ম্যাচে দেয়া হয় ৫৫০০ পাউন্ড। চ্যাম্পিয়ন্স লিগের এলিট ডেভেলপমেন্ট রেফারিরা ৩৮০০ এবং নিচের দিকের রেফারিরা ম্যাচ প্রতি পান ৭০০ পাউন্ড করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রেফারি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ

জুলাই ১৮, ২০২৬

পর্তুগালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন

জুলাই ১৮, ২০২৬

বিয়ে করে বিপাকে আমির, এবার লরেন্স গ্যাংয়ের হুমকি!

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামে বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ, সংকটে ১০ হাজার মানুষ

জুলাই ১৮, ২০২৬

নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তার মৃত্যু

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT