চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফগে’র চলচ্চিত্র উৎসবে যোগ দিতে জেনেভায় ফরিদুর রেজা সাগর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৬
বিনোদন
A A

জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১১তম অধিবেশনে আগামী ১৭ এপ্রিল, রোববার, বিকাল ৪টায় জেনেভার বহুল পরিচিত গ্রুথলি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে মেহের আফরোজ শাওন পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’।

চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পক্ষে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে জেনেভায় পৌঁছেছেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

আজ দুপুর ১টায় আমিরাত এয়ারওয়েজের বিমানে তিনি ও তার প্রতিনিধি দল জেনেভা পৌঁছালে বিমান বন্দরে অভ্যর্থনা জানান ফিফগের (ফেষ্টিভ্যাল ওরিয়েন্টাল ইন্টারন্যাশনাল দ্যা জেনেভা) দক্ষিণ এশিয়া বিষয়ক কার্যকরী সদস্য রহমান খলিলুর।

প্রতিনিধি দলে অন্যরা হলেন ফরিদুর রেজা সাগরের স্ত্রী কনা রেজা ও চ্যানেল আই-এর বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক ইবনে হাসান খান। প্রতিনিধি দলটি জেনেভায় তিন দিনের অবস্থানকালীন সময়ে উৎসবের একাধিক ফোরামে যোগ দেবেন বলে জানা গেছে।

জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান নির্বাহী তাহার হোঁচি এই প্রতিনিধির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানান, এবারের উৎসবে মোট ৪টি ভেন্যুতে ৩০টি দেশের ৮০টি পূর্ণদৈর্ঘ্য ও ৩০টি ডকুমেন্টারি প্রদর্শনের জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কৃষ্ণপক্ষ প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে।

Reneta

কৃষ্ণপক্ষ দেখার আগ্রহের কথা জানিয়ে ইতোমধ্যে জেনেভা ও সুইজারল্যান্ডের বিভিন্ন শহরে থাকা প্রচুর সংখ্যক প্রবাসী বাঙালি ফেসবুক, টুইটার সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন। জেনেভা স্থায়ী বাংলাদেশের মিশনের রাষ্ট্রদূত এম শামীম আহসান এবং উপ রাষ্ট্রদূত জনাব এম নজরুল ইসলাম কৃষ্ণপক্ষ প্রদর্শনী অনুষ্ঠানে আমন্ত্রিত অথিতি হিসেবে যোগ দেয়ার কথা জানিয়েছেন।

বিগত বছরের মতো এবারো জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষ্ণপক্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

জুন ৩০, ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় ভারতের নিন্দা

জুন ৩০, ২০২৬

আমি এমন কেউ নই যে পালিয়ে যাবে: নাগেলসম্যান

জুন ৩০, ২০২৬

‘সবাই ধরে নিয়েছিল জার্মানিকে, কিন্তু ইতিহাস সৃষ্টি করেছি’

জুন ৩০, ২০২৬

চার বছর পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ডলার

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT