চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিক্সিংকাণ্ডে এক বছর নিষিদ্ধ পাকিস্তানি জামসেদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানি ওপেনার নাসির জামসেদ। সোমবার তার শাস্তির কথা জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি বছরের শুরুতে পাকিস্তান সুপার লিগের সময় (পিএসএল) ফিক্সিংয়ে জড়ান জামসেদ।

স্পট ফিক্সিং মামলায় ‘বাধা ও অসহযোগিতা’র জন্য জামসেদকে দোষী সাব্যস্ত করে সোমবার পিসিবির দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে এক বছরের নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।

সাবেক ওপেনারকে দুর্নীতিবিরোধী কোডের দুটি ধারা, ২.৪.৬ ও ২.৪.৭ লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়। যার মধ্যে একটি মামলায় ‘বাধা এবং অসহযোগিতা’র অভিযোগ রয়েছে।

পিএসএলের ফিক্সিংয়ের মামলায় জামসেদের বিরুদ্ধে প্রধান পরিকল্পনাকারীর অভিযোগও আনতে যাচ্ছে পিসিবি। এ জন্য শীঘ্রই দুর্নীতি দমন ইউনিট গঠন করা হবে। কারণ পিসিবি মনে করে পিএসএলের ফিক্সিং কেলেংকারিতে প্রধান ভূমিকা পালন করেছেন এই জামসেদই।

ব্রিটিশ জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) গত ফেব্রুয়ারিতে জামসেদকে গ্রেফতার করে এবং একই দিনে পিসিবি কর্তৃক তাকে দুর্নীতিবিরোধী কোড লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়। পরে অবশ্য তাকে জামিনে মুক্তি দেয়া হয়।

একই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আরেক ওপেনার সারজিল খান ও খালিদ লতিফকে পাঁচ বছরে করে নিষিদ্ধ করে পিসিবি।

Reneta

ফিক্সিং নিয়ে ঠিক সময়ে রিপোর্ট না করায় এই মামলায় পেসার মোহাম্মদ ইরফানকে এক বছর এবং স্পিনার মোহাম্মদ নওয়াজকে দুই মাসের জন্য নিষিদ্ধ করা হয়। ফিক্সিং মামলায় তদন্ত চলছে, করাচি কিংসের ব্যাটসম্যান শাহজীব হাসানের বিরুদ্ধেও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্পট ফিক্সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউটে যুক্তরাষ্ট্র

জুন ২০, ২০২৬

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT