চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফায়ার সার্ভিসের সুপারিশ বাস্তবায়ন করা হবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

ফায়ার সার্ভিসের সুপারিশ বাস্তবায়ন করা হবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন: কেউ গাফিলতি করলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন: ডিএনসিসি মার্কেটে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ব্যবস্থাপনায় যথেষ্ট গাফিলতি আছে।

শনিবার গুলশান-১ নম্বর ডিএনসিসি কাঁচা বাজারের অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন: আগুনের ঝুঁকির কারণে এই মার্কেটের বিষয়ে ফায়ার সার্ভিস যে সুপারিশগুলো করেছিল তা বাস্তবায়ন করা হয়নি। সেই সমস্ত সুপারিশ এখন থেকে কেউ বাস্তবায়ন না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অগ্নিকাণ্ডের ঘটনা দুর্ভাগ্যজনক উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন: আমরা এক সময় খুব গরিব ছিলাম। দেশটার অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ ছিল। অব্যবস্থাপনার মাধ্যমে বেশিরভাগ অবকাঠামো নির্মিত হয়েছে। দীর্ঘদিনের এসব অবকাঠামো সুশৃঙ্খল ব্যবস্থাপনায় নিয়ে আসার ব্যাপারে নমনীয়তা দেখানোর কোন সুযোগ নেই।

তিনি বলেন: এই মার্কেটে এর আগেও অগ্নিসংযোগ হয়েছে। এই মার্কেট সম্পর্কে দেশবাসী জানেন। এখানে মার্কেট হওয়ার জন্য যে সব ব্যবস্থাপনা থাকা দরকার তা নেই। এখানে যথেষ্ট গাফিলতি রয়েছে। এর আগে অগ্নিসংযোগের পর সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেয়া হয়েছিল, পরিকল্পনা দেয়া হয়েছিলো- এটাকে ভেঙে একটা নতুন মার্কেট তৈরি করার জন্য। কিন্তু বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি করে এখন কাজটাকে অত্যন্ত মন্থর করে দেয়া হয়েছে। আমি আশা করি আজকে এই দুর্ঘটনার পরে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে বোধোদয় না আসার কোন কারণ নেই।

Reneta

ব্যবসায়ীরা বলছেন তারা নিঃস্ব হয়ে গেছেন, সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা দেয়ার চিন্তা-ভাবনা আছে কিনা? এমন প্রশ্নে তিনি বলেন: সরকারের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে। সরকারের নীতিমালা সাপেক্ষে আর্থিক সহায়তা দেয়া হবে।

মন্ত্রী বলেন: মার্কেটে অগ্নিনিবার্পনের কোনো ব্যবস্থা ছিল না, না থাকলে কেন ছিল না- এটা অস্থায়ী মার্কেট। এটাকে পূর্ণাঙ্গ মার্কেটে রূপান্তরের জন্য সিটি করপোরেশন দায়িত্ব পালনের আন্তরিকভাবে চেষ্টা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনফায়ারফায়ার সার্ভিসস্থানীয় সরকার মন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ

জুলাই ৯, ২০২৬
সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

জুলাই ৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় বড় পর্দায় বিশ্বকাপ দেখানোর আয়োজনকারী ইসরায়েলি হামলায় নিহত

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা চুক্তির মধ্যস্থতায় লিবিয়া ইস্যুতে সক্রিয় পাকিস্তান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT