চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেসবক্সে দাঁড়িয়ে রাজিনের অবসরের ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: জাতীয় লিগের ম্যাচ খেলে বিভাগীয় ক্রীড়া সংস্থার আমন্ত্রণে কক্সবাজার থেকে সিলেট আসেন রাজিন সালেহ। ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টেস্ট অভিষেকের মঞ্চে পান ফুলের শুভেচ্ছা, হাতে ওঠে ক্রেস্ট। চা শহরটির ক্রিকেটার হিসেবে যারা জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন তাদের মধ্যে হাজির ছিলেন অনেকেই। উৎসবের দিনটিই রাজিনের জন্য হয়ে উঠল বিদায় বলার ক্ষণ। ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন এ ব্যাটসম্যান।

প্রেসবক্সে এসে সাংবাদিকদের সঙ্গে আড্ডা শেষে আনুষ্ঠানিকভাবে জানালেন, ৫ নভেম্বর কক্সবাজারে জাতীয় লিগের পরের রাউন্ড শেষেই খেলোয়াড়ি অধ্যায়ের ইতি টানবেন। সেটি জানানোর সময় চোখে পানি ধরে রাখতে পারেননি বাংলাদেশের হয়ে ২৪ টেস্ট ও ৪৩ ওয়ানডে খেলা এ সাবেক।

রাজিন সবশেষ টেস্ট খেলেছেন ২০০৮ সালে, মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে। রঙিন জার্সিতে তার শেষ ম্যাচ ২০০৬ সালের অক্টোবরে, ভারতের মাটিতে প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। পরে আর জাতীয় দলে ডাক আসেনি। দাপট নিয়েই খেলে গেছেন ঘরোয়া ক্রিকেটে। সাদা জার্সিতে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে থামছেন বয়স যখন ৩৫ ছুঁইছুঁই।

খেলোয়াড়ি জীবন থেকে ইতি টানলেও রাজিন থাকতে চান ক্রিকেট নিয়েই। জানালেন, কোচ হয়ে সার্ভিস দিতে চান সিলেট বিভাগকে। দেশের বাইরে থেকে লেভেল টু কোচেস ট্রেনিং করেছেন। গত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সহকারী কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। একটি ক্রিকেট একাডেমিও চালান নিজ এলাকায়।

‘ক্রিকেট আমার রক্তে মিশে আছে। সম্ভব না ক্রিকেট থেকে দূরে থাকা। সিলেটের বিভাগীয় কোচ হিসেবে কাজ করার ইচ্ছা আছে। খেলোয়াড়ি জীবন নিয়ে আমার অতৃপ্তি নেই। এখন যারা সিনিয়র সাংবাদিক তাদের ধন্যবাদ দিতে চাই। আমার শুরুর সময়ে তারা মাঠে ছিলেন। ক্রিকেটার হয়ে ওঠার পেছনে তাদের অনেক অবদান।’ ছলছল চোখে বলেন রাজিন।

একসময় রাজিনকে বুকে টেনে সাংবাদিকরা দেন সান্ত্বনা। কী-বোর্ডের খটখট শব্দ থামে কিছু মুহূর্তের জন্য। বিদায় নেন রাজিন।

Reneta

সোমবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজিনের সিলেট বিভাগ খেলবে ঢাকা বিভাগের বিপক্ষে। শেষ ম্যাচটি সেঞ্চুরিতে উদযাপন করে চান স্মরণীয় বানিয়ে রাখতে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮ সেঞ্চুরি করা এ মিডলঅর্ডার ব্যাটসম্যানের জন্য সেটি আর এমন কঠিন কি!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেটরাজিন সালেহলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুকরানা মাহফিলে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

পরবর্তী

বাংলাদেশের সুখের ঘরে কাটা উইলিয়ামস

পরবর্তী

বাংলাদেশের সুখের ঘরে কাটা উইলিয়ামস

‘জাতীয় ঐক্যফ্রন্টে যুক্ত হওয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রে হামলা’

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT