চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুকরানা মাহফিলে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রি সমমানের স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে কওমিপন্থি ৬টি বোর্ড নিয়ে গঠিত আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশ (হাইয়াতুল উলইয়া)।

সোহরাওয়ার্দী উদ্যানে শুকরানা মাহফিলের মাধ্যমে শেখ হাসিনাকে এ সংবর্ধনা দেওয়া হবে। মাহফিলের সভাপতিত্ব করবেন হেফাজত ইসলামের আমির ও হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফি।

আগামীকাল রোববার সকাল ১০টা থেকে শুকরানা মাহফিল শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাহফিলস্থলে উপস্থিত থাকবেন।

সোহরাওয়ার্দী উদ্যানে ‘শুকরানা মাহফিল’ উপলক্ষে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি।

মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, শাহবাগ থেকে মৎসভবন পর্যন্ত সড়ক সর্বসাধারণের চলাচলের জন্য বন্ধ থাকবে এবং সোহরাওয়ার্দী উদ্যানের চারিদিকের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীসহ সম্মানিত ব্যক্তিদের গমনাগমন উপলক্ষে ওইদিন ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত অনুষ্ঠানস্থলের চারপাশের বিভিন্ন ইন্টারসেকশন যেমন- বাংলামটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, শাহবাগ, কাটাবন, নীলক্ষেত, পলাশী, বকশিবাজার, চাঁনখারপুল, গোলাপশাহ মাজার, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল চার্চ, অফিসার্স ক্লাব, মিন্টু রোড ক্রসিংগুলো থেকে গাড়ি ডাইভারশন দেওয়ার প্রয়োজন পড়তে পারে।

Reneta

উত্তরা থেকে এয়ারপোর্ট রোড হয়ে মহাখালী-মগবাজার-কাকরাইল চার্চ-রাজমনি ক্রসিং-নাইটেংগেল-পল্টন মোড়-জিরো পয়েন্ট অথবা খিলক্ষেত ফ্লাইওভার-বাড্ডা-গুলশান-রামপুরা রোড-মৌচাক ফ্লাইওভার-মালিবাগ-শান্তিনগর-রাজমনি ক্রসিং-নাইটংগেল হয়ে পল্টনমোড়/জিরো পয়েন্ট হয়ে আগত ব্যক্তিরা পল্টন মোড়/জিরো পয়েন্টে নেমে পায়ে হেঁটে দোয়েল চত্ত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে যাবেন এবং তাদের বাসগুলো মতিঝিল এলাকায় পার্কিং করবেন। উত্তরা/এয়ারপোর্ট হতে আগত গাড়ি সমূহের পার্কিং স্থান মতিঝিল/গুলিস্তানে সংকুলান না হলে প্রয়োজনে হাতিরঝিল এলাকায় পার্কিং করা হতে পারে।

গাবতলী, মিরপুর রোড হয়ে আগতরা সাইন্সল্যাব-নিউমার্কেট হয়ে নীলক্ষেতে নেমে পায়ে হেঁটে টিএসসি হয়ে বিভিন্ন গেট দিয়ে উদ্যানে প্রবেশ করবে এবং তাদের বাসগুলো বিশ্ববিদ্যালয়ের মল চত্ত্বর এবং নীলক্ষেত হতে পলাশী পর্যন্ত রাস্তার উভয় পাশে এক লাইনে পার্কিং করবে।

চট্টগ্রাম, সিলেট হতে যাত্রাবাড়ী হয়ে এবং দক্ষিণাঞ্চল হতে পোস্তগোলা হয়ে মেয়র হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে আগতরা গুলিস্তানে নেমে পায়ে হেঁটে জিরো পয়েন্ট-দোয়েল চত্ত্বর হয়ে অনুষ্ঠানস্থলে যাবেন এবং তাদের বাসগুলো মতিঝিল/গুলিস্থান এলাকায় পার্কিং করবে।

যারা মেয়র হানিফ ফ্লাইওভার এর উপর দিয়ে চাঁনখারপুল হয়ে আসবে তারা চাঁনখারপুল নেমে পায়ে হেঁটে দোয়েল চত্ত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবে এবং তাদের বাসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে পার্কিং করবে।

বাবুবাজার ব্রিজ হয়ে আগতরা গোলাপশাহ্ মাজারে নেমে পায়ে হেঁটে হাইকোর্ট-দোয়েল চত্ত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবে এবং তাদের বাসগুলো গুলিস্তান এলাকায় পার্কিং করবে।

অনুষ্ঠান স্থলে আগত ব্যক্তিদেরকে কোন ধরনের হ্যান্ডব্যাগ, ট্রলি ব্যাগ, দাহ্য পদার্থ বা ধারালো কোন বস্তু বহন না করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কওমি মাদরাসাকওমি মাদ্রাসাডিএমপিপ্রধানমন্ত্রী শেখ হাসিনাশুকরানা মাহফিলসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘অনেক কাজ করেও আমি তৃপ্ত নই’

পরবর্তী

প্রেসবক্সে দাঁড়িয়ে রাজিনের অবসরের ঘোষণা

পরবর্তী

প্রেসবক্সে দাঁড়িয়ে রাজিনের অবসরের ঘোষণা

বাংলাদেশের সুখের ঘরে কাটা উইলিয়ামস

সর্বশেষ

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই ১৮, ২০২৬

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT