চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জাতীয় ঐক্যফ্রন্টে যুক্ত হওয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রে হামলা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টে যুক্ত হওয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের উপর বিভিন্ন ধরনের হামলা চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

গণস্বাস্থ্য কেন্দ্রে লুটতরাজ, নারী কর্মীদের লাঞ্ছনা এবং মামলা সংক্রান্ত বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমি গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট বোর্ডের সাতজনের একজন ট্রাস্টি সদস্য। আমাদের প্রতিষ্ঠানে যে হামলা মামলা চলছে, তাতে কি প্রধানমন্ত্রী উপকৃত হচ্ছেন? এতে সরকারকে বিপদগ্রস্ত করা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন ধরনের হামলা ও কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও র‍্যাবের অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে র‌্যাবের অভিযান ছিল সম্পূর্ণ সন্ত্রাসী কায়দার মত উল্লেখ করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন: ‘হামলা-মামলা সবই হয়েছে পূর্বপরিকল্পিতভাবে।’

Reneta

জাফরুল্লাহ চৌধুরীর রাজনৈতিক প্রতিপক্ষ কে? এ প্রশ্নের জবাবে তিনি সুনির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নাম উল্লেখ করেননি।

আপনার জন্য প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে এক্ষেত্রে আপনি সরে যাবেন কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি ১০ বছর আগেই অবসর নিয়ে সাভার গণস্বাস্থ্য কেন্দ্র থেকে ঢাকা চলে এসেছি। আমি ট্রাস্টি বোর্ডের অবৈতনিক মাত্র। বছরে কয়েকটি মিটিং হয়, সেখানে অংশগ্রহণ করি মাত্র।’

গত ১৩ অক্টোবর ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি, গণফোরাম, জেএসডি এবং নাগরিক ঐক্যের সমন্বয়ে আত্মপ্রকাশ করে জাতীয় ঐক্যফ্রন্ট। এই জোট গঠনে বড় ভূমিকা রাখেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

এরই মধ্যে নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচনসহ ঘোষিত ৭ দফা দাবি ও ১১টি লক্ষ্যে আন্দোলন করছে জাতীয় ঐক্যফ্রন্ট।

সম্প্রতি জোটের পক্ষ থেকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে চিঠি দিয়ে সংলাপের আহ্বান জানানো হয়।

গত বৃহস্পতিবার গণভবনে সেই সংলাপ অনুষ্ঠিত হয়। সেই সংলাপের পর জাতীয় ঐক্যফ্রন্ট দাবি করে, বিশেষ কোনো সমাধান হয়নি। আন্দোলন চলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণস্বাস্থ্য কেন্দ্রজাতীয় ঐক্যফ্রন্টলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের সুখের ঘরে কাটা উইলিয়ামস

পরবর্তী

বঙ্গবন্ধুর নিজ হাতে রোপন করা সেই কামিনী গাছ এখন মহীরুহ

পরবর্তী

বঙ্গবন্ধুর নিজ হাতে রোপন করা সেই কামিনী গাছ এখন মহীরুহ

এনামুল ও রাজিন

‘ভাগ্যাহত’ এনামুলের ফেরার স্বপ্ন

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT