চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমের টানে রাজপরিচয় ছাড়লেন জাপানি রাজকন্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A
জাপান-রাজকন্যা-রাজপরিবার

যাকে ভালোবাসেন, তাকেই বিয়ে করবেন রাজকন্যা। কিন্তু প্রেমিক যে কোনো রাজপুত্র নন। সামান্য এক ব্যবসায়ী। তাকে বিয়ে করতে হলে রাজপরিচয় ছাড়তে হবে; বেছে নিতে হবে যে কোনো একটি। এটাই রাজপরিবারের নিয়ম।

তাই রাজপরিচয়ের বদলে ভালোবাসাকেই বেছে নিলেন জাপানের রাজকন্যা আয়াকো। বিয়ে করলেন প্রেমিক কেই মোরিয়াকে।

২৮ বছর বয়সী প্রিন্সেস আয়াকো প্রিন্সেস হিসাকো এবং মৃত প্রিন্স তাকামোডোর সবচেয়ে ছোট সন্তান। প্রিন্স টাকামোডো বর্তমান সম্রাট আকিহিতোর চাচাতো ভাই। অন্যদিকে ৩২ বছর বয়সী মোরিয়া নিপ্পন ইউসেন কেকে শিপিং কোম্পানির কর্মকর্তাদের একজন।

আয়াকো ও মোরিয়ার বিয়ে হয়েছে সোমবার টোকিওর মেইজি মন্দিরে। মন্দিরটির গুরুত্ব এই বিয়ের অনুষ্ঠানের জন্য অনেক বেশি। ১৯২০ সালে মেইজি মন্দির আয়াকোর দাদার বাবা সম্রাট মেইজি ও তার স্ত্রী সম্রাজ্ঞী শোকেনের বিদেহী আত্মাকে উৎসর্গ করে সবার জন্য খুলে দেয়া হয়েছিল।জাপান-রাজকন্যা-রাজপরিবার

এই মন্দিরেই ছোট পারিবারিক অনুষ্ঠানে শুধু পরিবারের নিকটাত্মীয়দের নিয়ে বিয়ে হয় এই দম্পতির। অবশ্য মন্দিরের বাইরে এক হাজারেরও বেশি শুভাকাঙ্ক্ষী অপেক্ষা করেছিলেন প্রিন্সেস আয়াকো আর তার সঙ্গী কেই মোরিয়াকে এক নজর দেখার জন্য। মন্দিরে ঢোকার সময় তারা নবদম্পতিকে অভিনন্দন জানান এবং ‘বানজাই’ বলে তাদের দীর্ঘ জীবন কামনা করেন।

জাপানি রাজ-আইন অনুসারে, রাজপরিবারের কোনো নারী সদস্য যদি এমন কাউকে বিয়ে করেন – যিনি কোনো রাজপরিবার বা অভিজাত পরিচয়ের পরিবারের সদস্য নন, একজন সাধারণ নাগরিক, তবে ওই নারী সদস্য রাজপরিচয় হারাবেন।

Reneta

এই আইন অবশ্য জাপানি রাজপরিবারের পুরুষ সদস্যদের জন্য প্রযোজ্য নয়।

এই আইনের পরিপ্রেক্ষিতেই প্রিন্সেস আয়াকো কেই মোরিয়াকে বিয়ে করার সময় আনুষ্ঠানিকভাবে তার রাজপরিচয় ত্যাগ করেছেন।জাপান-রাজকন্যা-রাজপরিবার

রাজপরিচয় না থাকায় এখন আর তিনি রাজকন্যা হিসেবে কোনো সুযোগ সুবিধা পাবেন না। এমনকি রাজকন্যার জন্য নিয়মিত অর্থবরাদ্দও বন্ধ করে দেয়া হবে। তবে আয়াকো যেন নিজের উচ্চ জীবনমান ধরে রাখতে পারেন, সেজন্য সরকারের পক্ষ থেকে তাকে এককালীন সাড়ে ৯ লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দেয়া হয়েছে। এর বেশি আর কিছু পাবেন না তিনি।

আকিহিতোর শাসনামলে এটা রাজপরিচয় ত্যাগের দ্বিতীয় ঘটনা। এর আগে সম্রাট আকিহিতোর নিজের নাতনি প্রিন্সেস মাকো রাজপরিবারের বাইরে গিয়ে একজন সাধারণ নাগরিককে বিয়ের ঘোষণা দেন। আকিহিতোর কাছ থেকে সম্মতি পাওয়ার পর গত বছরের সেপ্টেম্বর এ আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।

জাপান-রাজকন্যা-রাজপরিবার
সঙ্গী কেই কোমুরোর সঙ্গে প্রিন্সেস মাকো

মাকোর পর প্রিন্সেস আয়াকোর রাজপরিচয় ত্যাগ রাজপরিবারের সদস্যদের সাধারণ নাগরিক বিয়ের বিষয়ে রাজ-আইনে বৈষম্যের বিতর্কের আগুনে ঘি ঢালল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপানজাপানের রাজকন্যাজাপানের রাজপরিবারসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT