চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমিকের সঙ্গে বাগদানের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন জাপানের রাজকন্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সঙ্গী কেই কোমুরোর সঙ্গে প্রিন্সেস মাকো

জাপানের রাজকন্যা মাকো রাজপরিবারের বাইরে দেশের সাধারণ একজন নাগরিকের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন। সম্রাট আকিহিতোর কাছ থেকে সম্মতি পাওয়ার পরই এ আনুষ্ঠানিক ঘোষণা দিলেন তিনি।

এ ঘোষণার ধারাবাহিকতা দীর্ঘ এবং বিশাল জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে হবে মাকোর। কিন্তু একই সঙ্গে রাজপরিচয় হারাবেন তিনি।

হবু বর ২৫ বছর বয়সী কেই কোমুরো একটি ল’ ফার্মে চাকরি করেন। টোকিওর ইন্টারন্যাশনাল ক্রিস্টিয়ান ইউনিভার্সিটিতে পড়ার সময় একটি রেস্তোরাঁয় পাঁচ বছর আগে দেখা হয় দু’জনার। দু’জনেই একই বিশ্ববিদ্যালয়ে পড়তেন।

জাপানের রাজপরিবারের প্রথা অনুসারে, রাজপরিচয় নেই এমন কারও সঙ্গে রাজপরিবারের কোনো পুরুষ সদস্য বিয়ে করলে তার কিছুই হয় না। কিন্তু নারী সদস্য এমন বাঁধনে আবদ্ধ হলে তাকে রাজপরিবারের সদস্যের মর্যাদা হারাতে হয়। প্রথাটি বহু বছর ধরে বিতর্কিত হয়ে আসলেও এখনো প্রচলিত।জাপান-রাজকন্যা-রাজপরিবার

রোববার সমবয়সী হবু বরকনে একই সঙ্গে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে আসেন নিজেদের বাগদানের আনুষ্ঠানিক ঘোষণা নিয়ে। তখনই মাকো বলেন, ‘আমি ছোটবেলায়ই সচেতন ছিলাম, বিয়ে করলে আমি রাজপরিচয় ছেড়ে দেবো। তাই একদিকে যেমন আমি সম্রাটকে তার কাজে সাহায্য করেছি এবং রাজপরিবারের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি, অন্যদিকে নিজের জীবনও গড়েছি।’

জাপানের ইম্পিরিয়াল হাউজহোল্ড এজেন্সি আয়োজিত রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা ওই সংবাদ সম্মেলনে প্রায় পুরোটা সময় মাকো আর কোমুরো একে অন্যের দিকে তাকিয়ে মুচকি হাসছিলেন। চোখে ছিল লজ্জা আর ভালোলাগার মিশ্রণ।

জাপান-রাজকন্যা-রাজপরিবার
জাপানের রাজপরিবারের ধারাক্রম

মাকো বলছিলেন, কেই কোমুরোর প্রতি তিনি প্রথম আকৃষ্ট হয়েছিলেন তার সূর্যের মতো দীপ্ত হাসি দেখে। অন্যদিকে কোমুরো বললেন, রাজকন্যা তার জীবনে এমন একজন মানুষ, যিনি সবসময় তাকে আকাশের চাঁদের মতো নীরবে দেখেশুনে রেখেছেন।

গত মে মাসে প্রথম রাজকন্যা মাকোর একজন সাধারণ ব্যক্তিকে ভালোবেসে বিয়ে করার সিদ্ধান্তের খবর স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়। এরপর আনুষ্ঠানিক ঘোষণা জুলাইয়ে আসার কথা থাকলেও পুরো জাপান তীব্র বৃষ্টি ও ভূমিধসের কবলে পড়ায় সেই ঘোষণা পিছিয়ে দেয়া হয়।

রূপকথার এই প্রেমিক জুটির বিয়ের আনুষ্ঠানিকতা আগামী বছর সম্পন্ন হতে পারে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ: জাপানজাপানের রাজকন্যাজাপানের রাজপরিবার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাবধান থেকেও এড়ানো যায়নি লায়ন থাবা

পরবর্তী

টেকনাফ থেকে ৯টি নৌকাসহ ১৬৪ রোহিঙ্গা আটক

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফ থেকে ৯টি নৌকাসহ ১৬৪ রোহিঙ্গা আটক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভক্তের ফোন ভাঙলেন সালমান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT